Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মুহররম মাসের আশুরা শরীফের মর্যাদা ও বৈশিষ্ট্য

Bangla FMbyBangla FM
৯:৪৫ am ০৬, জুলাই ২০২৫
in ধর্ম ও দর্শন
A A
0

হযরত মাওলানা মুহম্মদ আবুল বাশার;

সকল প্রশংসা মহান আল্লাহ পাক উনার জন্য। অফুরন্ত দরূদ ও সালাম বর্ষিত হোক নুরে মুজাসসাম, হাবীবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি।

মুহররম ও আশুরার মর্যাদা

১। পবিত্র মুহররম মাসটি ইসলামের চারটি সম্মানিত মাসের একটি।
২। এ মাসটি বিশেষ ফজিলতপূর্ণ এবং সম্মানিত।
৩। এই মাসের দশ তারিখকে বলা হয় পবিত্র আশুরা শরীফ।
৪। এক রেওয়ায়েত অনুযায়ী, উম্মতে মুহাম্মদী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের জন্য মহান আল্লাহ পাক যেই দশটি বুযূর্গ দিন উপহার দিয়েছেন, তার দশম ও সর্বশেষ দিনটি হচ্ছে আশুরা শরীফ।
৫। অন্য বর্ণনায় বলা হয়, এ দিনে দশজন নবীর প্রতি মহান আল্লাহ পাক দশটি বিশেষ রহমত বর্ষণ করেছিলেন, তাই এর নাম হয়েছে “আশুরা”।
৬। এ দিনেই বহু গুরুত্বপূর্ণ সৃষ্টি ও ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে।
৭। সৃষ্টির সূচনা যেমন এই দিনে হয়েছিল, তেমনই কিয়ামতের সমাপ্তি ও হবে এই দিনে।

আশুরা শরীফে সংঘটিত গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ

৮। এই দিনে মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মর্যাদা, খাছিয়ত ও “হাবীবুল্লাহ” উপাধি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
৯। হযরত আদম আলাইহিস সালাম উনার তাওবা কবুল করা হয় এবং উনাকে ইছমত দান করা হয়।
১০। হযরত ইদরীস আলাইহিস সালাম উনাকে আসমানে উত্তোলন করা হয়।
১১। হযরত নূহ আলাইহিস সালাম উনার কিশতী মুবারক জুদি পাহাড়ে স্থিত হয়।
১২। হযরত ইবরাহীম আলাইহিস সালাম উনার জন্ম এবং অগ্নিকুণ্ড থেকে রক্ষা পাওয়ার ঘটনা ঘটে।
১৩। হযরত দাউদ আলাইহিস সালাম উনার দোয়া কবুল ও মর্যাদা বৃদ্ধির ঘোষণা হয়, এবং উনার পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালাম বিশ্ব শাসনের ঘোষণাপত্র লাভ করেন।
১৪। হযরত আইয়ূব আলাইহিস সালাম এই দিনে রোগমুক্তি লাভ করেন।
১৫। হযরত মূসা আলাইহিস সালাম উনার উপর তাওরাত নাযিল হয়, এবং এই দিনেই উনি বনী ইসরাইলসহ লোহিত সাগর পার হয়ে ফিরআউনকে ধ্বংস করেন।
১৬। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পান।
১৭। হযরত ঈসা আলাইহিস সালাম আসমানে উঠিয়ে নেওয়া হয়।
১৮। এই দিনেই দুনিয়ার প্রথম বৃষ্টি হয়, প্রথম রহমত নাযিল হয়, এবং হযরত জিবরাঈল আলাইহিস সালাম প্রথম যমীনে অবতরণ করেন।

আশুরা: রহমত, বরকত ও মাগফিরাতের দিন

এ সকল ঘটনার কারণে আশুরা শরীফ দিনটি এক পবিত্র, মহিমান্বিত ও বরকতময় দিন। এটি মাগফিরাত, রহমত, সাকীনা ও ফজিলত হাসিলের এক অনন্য সুযোগ। তাই এই দিনে রোজা রাখা, দোয়া করা, গরিব-অসহায়কে দান করা ও আমল করা অত্যন্ত ফজিলতপূর্ণ।

আমরা যেন যামানার ইমাম, মুজতাহিদ, হযরত মুজাদ্দিদে আ’যম সুলতানুন নাছীর মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার উসিলায় আশুরা শরীফের আমল করে যাবতীয় ফজিলত ও রহমত হাসিল করতে পারি—এই দোয়া করি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম