Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ওসমানীনগরে আ’লীগ নেতা-কর্মী দিয়ে বিদ্যালয়ের কমিটি গঠনের অভিযোগ

Bangla FMbyBangla FM
২:১৪ pm ২৮, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি:

ওসমানীনগরের মাদারবাজার হাজী মো: ছাইম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামানের বিরুদ্ধে বিদ্যালয় পরিচালনা কমিটি আওয়ামীলীগ নেতা-কর্মী দিয়ে গঠন ও দীর্ঘদিন ধরে বিদ্যালয় ভবনে নিয়মবর্হিভূতভাবে দোকান ঘর ইজারার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে গতকাল সোমবার সকালে এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ দায়েরের খবর পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার উসমানপুর ই্উনিয়নের মাদারবাজার নবগ্রাম হাজি মো. ছাইম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আসাদুজ্জামান সম্প্রতি নিজের পছন্দের আওয়ামীলীগ নেতা-কর্মী দিয়ে স্থানীয় অধিকাংশ মানুষকে না জানিয়ে গোপনে পছন্দের লোক দিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি করেন। তিনি আওয়ামীলীগ নেতা সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা শ্যামল সোমকে সভাপতি উছমানপুর ইউনিয়ন আওয়ামীলীগের কমিটির সদস্য দবির আলম কে অভিবাক সদস্য, যুবলীগের সদস্য জুবায়ের খান ও আওয়ামীলীগপন্থী শিক্ষক গৌতম দাস ও আজাদুর রহমান আজাদকে কমিটিতে রাখেন। বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে অভিবাবক ও এলাকার শিক্ষানুরাগীসহ সর্বস্থরের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে এলাকাবাসীর পক্ষে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ও উসমানপুর ইউনিয়ন জামায়াতের আমীর সাইস্তা মিয়া, জামায়াত নেতা আব্দুল মোত্তালিব ও ওয়াদুদ আল হকসহ ১৭জনের স্বাক্ষরিত একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে আরো উল্লেখ করা হয়, আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে আওয়ামীলীগ নেতা-কর্মীদের নিয়ে বিদ্যালয়ের ভবনে দোকান ঘর তৈরী করে নিয়ম বর্হিভূতভাবে ইজারার দিয়ে বড় অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। এ কারণেই তিনি আওয়ামীলীগের নেতা-কর্মী দিয়ে বিদ্যালয়ের কমিটি গঠন করেছেন।

উসমানপুর ইউনিয়ন জামায়াতের আমীর সাইস্তা মিয়া বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগের নেতা-কর্মী দিয়ে বিদ্যালয়ের কমিটি এলাকার কেউ মানবে না। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে আওয়ামীলীগপন্থী শিক্ষক ও নেতারা মিলে বিদ্যালয়ের ভবনে দোকান ঘর নিয়ম বর্হিভূতভাবে তৈরী করে বড় অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। আমরা অভিযোগ দিয়েছি এর সঠিক তদন্ত চাই।

প্রধান শিক্ষক আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, শিক্ষা মন্ত্রনালয়ের প্রজ্ঞাপনে গঠিত কমিটির কার্যক্রম স্থগিত হয়েছে। আওয়ামীলীগ নেতা-কর্মী দিয়ে কমিটি গঠন হয় নি। বিদ্যালয় ভবনের দোকান ঘর লিজ আমার কোনো আত্মীয়-স্বজনকে দেই নি।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জয়নাল আবেদীন অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, শিক্ষা মন্ত্রনালয় প্রজ্ঞাপন জারি করে বিদ্যালয় পরিচালনা কমিটির কার্যক্রম স্থগিত করছে। এ বিষয়ে খোঁজ নিয়ে দেখব।

আতাউর রহমান কাওছার 

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম