Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জে যমুনার ভাঙনে নিঃস্ব হচ্ছে সহস্রাধিক পরিবার, বিলীন হচ্ছে শত শত বিঘা ফসলি জমি

Bangla FMbyBangla FM
৯:৪৩ am ২৬, মে ২০২৫
in সারাদেশ
A A
0

মো: দিল, সিরাজগঞ্জ:
বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই তীব্র হয়ে উঠেছে যমুনা নদীর ভাঙন। গত তিন সপ্তাহ ধরে সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারীসহ আশপাশের গ্রামগুলোতে ভয়াবহ নদীভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি, ঘরবাড়ি, রাস্তাঘাট ও গাছপালা। ভাঙনের তীব্রতায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের সহস্রাধিক মানুষ।

স্থানীয়রা জানান, যমুনার পূর্ব তীরে নতুন চর জেগে ওঠায় পানির স্রোত এখন পশ্চিম তীরের দিকে ধাবিত হচ্ছে, যার ফলে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হলেও তা তেমন কোনো কাজে আসছে না বলে অভিযোগ উঠেছে।

পাউবোর তথ্য অনুযায়ী, গত ১৬ থেকে ২৩ মে’র মধ্যে যমুনা নদীর পানি প্রায় ১৫০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। যদিও এখনও সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে পানি বিপৎসীমার ৩০৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবুও নদীতীরবর্তী এলাকায় ভাঙনের তাণ্ডব অব্যাহত রয়েছে। এক সপ্তাহেই শত শত বিঘা জমি নদীগর্ভে চলে গেছে।

স্থানীয় সমাজসেবক শেখ মো. এনামুল হক বলেন, “প্রতি বছর বর্ষার সময় ভাঙন দেখা দেয়, কিন্তু এবার বর্ষা শুরু হওয়ার আগেই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভিটেমাটি হারানোর আতঙ্কে মানুষ দিশেহারা। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পুরো গ্রাম নিশ্চিহ্ন হয়ে যেতে পারে।”

এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান বলেন, “ভাঙন রোধে ইতোমধ্যে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে দ্রুত আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”

ভাঙন প্রতিরোধে স্থানীয়রা দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


মো: দিল
সিরাজগঞ্জ প্রতিনিধি

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম