Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে জনবল সংকটে চিকিৎসাসেবা বিঘ্নিত

Bangla FMbyBangla FM
৮:৫৪ am ০৯, জুলাই ২০২৫
in বাংলাদেশ
A A
0

আতাউর রহমান কাওছার,ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:

সিলেটের বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে জনবল সংকটের কারণে মারাত্মক বিঘ্নিত হচ্ছে চিকিৎসাসেবা। বালাগঞ্জের ৬টি ইউনিয়নের লক্ষাধিক মানুষের চিকিৎসাসেবার পাশাপাশি পার্শ্ববতী মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার আরও কয়েকটি ইউনিয়নের নাগরিকরা নিয়মিত চিকিৎসাসেবা গ্রহণ করেন। 

স্বাস্থ্যকমপ্লেক্সটিকে ৫০শয্যায় উন্নিত করে অবকাঠামোগত উন্নয়ন শেষ হলেও দীর্ঘদিন যাবৎ প্রশাসনিক অনুমোদন মিলছে না। বতর্মানে আগের ৩১শয্যাতেই চলছে চিকিৎসাসেবা। আর এতে প্রতিদিন আগত রোগীরা মারাত্মক দুর্ভোগের শিকার হচ্ছেন। অবশ্য বিপুলসংখ্যক নাগরিকদের কাঙ্খিত সেবা প্রদানের ক্ষেত্রে জনবল সংকট একটি বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৮ জন মেডিকেল অফিসারের মধ্যে রয়েছেন মাত্র ৪ জন, এছাড়া ২৫ জন নার্সের পদের মধ্যে আছে মাত্র ১১ জন। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে ৩য় শ্রেণির ৬৮ টি পদের মধ্যে জনবল আছে ৪৭ জন, 

৪র্থ শ্রেণির ১৯ টি পদের মধ্যে জনবল আছে ৪ জন।

এছাড়া জনবল সংকটের কারণে মাসে দুইদিন এক্স – রে, পরিক্ষা নিরীক্ষা, ও সপ্তাহে তিন দিন আল্ট্রাসনোগ্রাফি করা হচ্ছে ।

বালাগঞ্জ হাওর বেষ্টিত এলাকা হওয়ায় দূর্ভোগ পোহাতে হয় প্রত্যন্ত এলাকা থেকে আসা রোগীদের। বিশেষ করে গরিব অসহায় ডেলিভারি রোগীদের  জেলা সদরের এম,এ,জি ওসমানী হাসপাতালে  যাওয়া লাগে, অনেক সময় এতে রোগীর রাস্তায় প্রসব হওয়ার মতো ঘটনা ঘটেছে। 

স্হানীয় বাসিন্দা মাসুক মিয়া জানান, নামমাত্র চিকিৎসা সেবা দিয়ে আসছে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হাসপাতালে নাই কোন অপারেশন থিয়েটার কিংবা  উন্নত চিকিৎসা সরঞ্জাম। প্রতিনিয়ত আমাদের চিকিৎসার জন্য ছুটতে হয় সিলেট এম,এ, ওসমানী মেডিকেল কলেজ  হাসপাতালে। অনেক পথ পাড়ি দিতে গিয়ে অনেক রুগির শারিরীক ও অর্থনৈতিক ক্ষতি হচ্ছে প্রতিনিয়ত । বালাগঞ্জ বাসী চান জনবল সংকট নিরসন সহ উন্নত চিকিৎসা সরঞ্জাম ও স্বাস্থ্য সেবা নিশ্চিত। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.হেপি দাস বলেন , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে ৪০/৪৫ জন রোগী ভর্তি থাকেন, কিন্তু সরকারি অনুমোদন ৩১ জনের থাকায় অতিরিক্ত রোগীদের ঔষধ ও সরঞ্জাম দিয়ে সরবরাহ করতে পারি না, রোগীদের হাসপাতালের মেঝেতে জায়গা দিতে হয় এবং মাঝে মাঝে অতিরিক্ত রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হয়। স্বাস্থ্য ব্যবস্হা মূলত ডাক্তার এবং নার্সের উপর নির্ভর করে, যার দরুন গুনগত সেবা দিতে অনেক কষ্ট হচ্ছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম