Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভারতে পাচারকাণ্ড:প্রধান আসামি নবাবের পতন

Bangla FMbyBangla FM
৪:০৪ pm ২৭, এপ্রিল ২০২৫
in অপরাধ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় দায়ের হওয়া মানব পাচার মামলার প্রধান আসামি সরফ উদ্দিন নবাবকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

র‍্যাব সূত্রে জানা গেছে,সরফ উদ্দিন নবাব ও তার সহযোগীরা বড়লেখা থানার ডিমাই গ্রামের দুই বাসিন্দা আব্দুল কাদির ও গিয়াস উদ্দিনকে ভারতে পাচার করে। পরে তাদের হাত-পা বেঁধে নির্যাতনের ভিডিও করে পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করা হয়। ঘটনার পর ভুক্তভোগীদের পরিবার আইনের আশ্রয় নেয় এবং র‍্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে,গত ২৬ এপ্রিল রাত ১০টা ৩০ মিনিটে বড়লেখার ডিমাই বাজারে নবাবের নিজস্ব ফার্নিচারের দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বড়লেখা থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ সালের ৬/৭/৮ ধারায় মামলা (মামলা নং-০৪/৬২, তারিখ-০৬/০৪/২০২৫) দায়ের ছিল।  

গ্রেফতারকৃত সরফ উদ্দিন নবাব (৪০) বড়লেখার কেছরীগুল গ্রামের সজ্জাদ আলীর পুত্র।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নবাবকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে,এই চক্রের বাকি সদস্যদের ধরতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

র‍্যাব-৯, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শাহদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম