Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নড়াইলে ইয়াবাসহ আশরাফুলকে গ্রেপ্তার 

Bangla FMbyBangla FM
৫:১৪ am ০৫, মে ২০২৫
in অপরাধ
A A
0

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলের লোহাগড়া উপজেলার রাজুপুর গ্রামে রমরমা মাদক ব্যবসা চালিয়ে আসা মো. আশরাফুল মোল্লা (৪০) ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রবিবার (৪ মে) দুপুর ২টা ৪৫ মিনিটে উপজেলার ডাকবাংলো মোড় থেকে তাকে গ্রেপ্তার করে লোহাগড়া থানা পুলিশ। তার কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আশরাফুল মোল্লা দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাজুপুরের আল্লাহ দান ক্লিনিকের পেছনের ভাড়া বাসায় বসে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। এক সময় ভ্যান চালালেও বর্তমানে তার জীবনযাপন ও আর্থিক অবস্থা হঠাৎ করেই পরিবর্তন হতে দেখা যায়। দামি মোটরসাইকেল, হেলমেট পরে ছদ্মবেশে চলাফেরা, এবং বিল্ডিংয়ের ফ্ল্যাটে বসবাস—সবকিছুই মাদক ব্যবসার আয়ের ফল বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়রা জানান, আশরাফুল মোল্লা বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে ব্যবসা চালালেও এখন সবাই তাকে চিহ্নিত করে রেখেছে। তাকে এলাকায় প্রবেশ করতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন সচেতন যুব সমাজ।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. আশিকুর রহমান বলেন, “আশরাফুল মোল্লা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। ১৭ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আদালতে পাঠানো হবে। 

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম