Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

টাঙ্গাইলে আড়াই বিঘা জমির বোরো ধান বিষ দিয়ে পোড়ানোর অভিযোগে মামলা 

Bangla FMbyBangla FM
২:৫৬ pm ০২, মে ২০২৫
in অপরাধ
A A
0

মোঃ নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি: 

টাঙ্গাইলের গোপালপুরে আড়াই বিঘা জমির আধা পাকা বোরো ধান বিষ প্রয়োগে পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। থানা পুলিশ পারিবারিক শত্রুতার জেরে এমন অপরাধ সংঘটনের  সত্যতা নিশ্চিত করেন। 

জানা যায়, গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের কড়িয়াটা গ্রামের প্রকৌশলী হাবিব উদ্দীনের চাতুটিয়া মৌজার ৭৫ শতাংশ জমি বর্গা নিয়ে পড়শি ফরিদ শেখ এবার বোরোর আবাদ করেন। গত শনিবার রাতে একদল দুবৃর্ত্ত ওই ধানী জমিতে বিষাক্ত কীটনাশক স্প্রে করে। ফলে জমির সব ধান গাছ ক্রমান্বয়ে মরে যায়। গোপালপুর উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণকারি কর্মকর্তা এমএ হালিম জানান, লিখিত অভিযোগের প্রেক্ষিতে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি এরাক্সন প্যারাকোয়েট -২০০ এসএল নামক বিষ প্রয়োগে ধানী জমি পুড়িয়ে দেয়ার আলামত খুঁজে পান। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। জমির মালিক প্রকৌশলী হাবিব উদ্দীন এবং বর্গাদার ফরিদ শেখ দোষীদের শাস্তি দাবি করেন।

তদন্তকারি অফিসার এবং গোপালপুর থানার এসআই চন্দন পাল  ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পারিবারিক শত্রুতার কারণে বোরো জমির ধান পোড়ানোর ঘটনা ঘটেছে। আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। উল্লেখ্য মাস খানেক আগে কড়িয়াটা পশ্চিম পাড়া গ্রামে পারিবারিক শত্রুতার জেরে বিষ দিয়ে তিন বিঘা জমির বোরো ধান পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটে। 

Tags: অপরাধধান বিষ দিয়ে পোড়ানোর অভিযোগ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম