Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাংবাদিক এম এ শফির মাতার জানাজা ও দাফন সম্পন্ন

Bangla FMbyBangla FM
৭:৩৫ am ২৭, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সহ-সভাপতি ও দৈনিক প্রবাহ-এর সাংবাদিক এম এ শফিউদ্দীন শফির মা মনোয়ারা বেগমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার রাত সাড়ে ৮টায় তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

বৃহস্পতিবার সকাল ১০টায় খানাবাড়ী ঈদগাহ ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে যোগিপোল কবরস্থানে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন খুলনা মহানগর জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমান, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাইদ হাওলাদার আব্বাস, সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, আমার দেশ খুলনা ব্যুরো প্রধান ও বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, কুয়েটের পরিকল্পনা পরিচালক জুলফিকার, প্রধান প্রকৌশলী এবিএম মামুনুর রশিদ, নির্বাহী প্রকৌশলী শেখ আবু হায়াত, গোলাম কিবরিয়া, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানাজার নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা মিন্টু।

সাংবাদিক শফির মাতার ইন্তেকালে খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদরউদ্দীন, সাধারণ সম্পাদক হাফেজ সরকার, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক, কোষাধ্যক্ষ গাজী মাকুল উদ্দীনসহ সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম