Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নাজিরপুরে ছুটির পরও বিদ্যালয়ে উড়ছিল জাতীয় পতাকা, ক্ষুব্ধ স্থানীয়রা

Bangla FMbyBangla FM
৪:৩৬ pm ০৮, মে ২০২৫
in সারাদেশ
A A
0

স্টাফ রিপোর্টার

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ১৩৮ নং দক্ষিণ দীঘির জান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটির পরও জাতীয় পতাকা নামানো হয়নি—এমন ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৬ মে) বিদ্যালয় ছুটি হওয়ার পরও রাত ৮টা পর্যন্ত বিদ্যালয়ের ছাদে পতাকা উড়তে দেখা যায়।

স্থানীয়রা জানান, বিদ্যালয় বন্ধ থাকার পরও তালাবদ্ধ স্কুল ভবনে জাতীয় পতাকা উড়তে দেখে তারা উদ্বিগ্ন হন এবং বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাংবাদিকদের পক্ষ থেকে সহকারী শিক্ষক পরিতোষ চন্দ্র মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তড়িঘড়ি করে স্থানীয়দের সহযোগিতায় রাত ৮টার পর পতাকা নামান।

জানা গেছে, বিদ্যালয়ের মোট ৫ জন শিক্ষক থাকলেও ওইদিন মাত্র দুইজন উপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লীলা রানি বেপারী বলেন,

“আমি ওইদিন উপজেলা অফিসে মিটিংয়ে ও পরীক্ষার প্রশ্ন আনতে গিয়েছিলাম। বাড়ি ফিরে শুনি পতাকা নামানো হয়নি। আমি সঙ্গে সঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষককে জানিয়ে ব্যবস্থা নিই। বিষয়টি অনাকাঙ্ক্ষিত এবং আমরা দুঃখ প্রকাশ করছি।”

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ক্লাস্টার শিক্ষা অফিসার মাসুম বিল্লাহ জানান,

“বিষয়টি জানার পর প্রধান শিক্ষকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”

তবে এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসা. হেনায়ারা খানম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বিকে একাধিকবার ফোন করা হলেও তারা সাড়া দেননি।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা কামাল বলেন,

“ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Tags: অপরাধশিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম