Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাইলস্টোন স্কুলে নিহত-আহতদের জন্য আল ফারুক একাডেমীতে দোয়া অনুষ্ঠান 

Bangla FMbyBangla FM
৩:০৬ pm ২২, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণরত যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে সংঘটিত মর্মান্তিক ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠান হয়েছে নীলফামারীর সৈয়দপুরে। শহরের অন্যতম সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল ফারুক একাডেমি প্রাঙ্গণে মঙ্গলবার (২২ জুলাই) বাদ জোহর এই আয়োজন করা হয়। 

এতে প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। দোয়া পূর্ব আলোচনায় শোক বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম। তিনি নিহত কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকসহ অন্যান্যদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতসহ শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান।

মোনাজাত পরিচালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক গোলাম মোস্তফা। তিনি  নিহতদের শহীদ হিসেবে জান্নাতের উন্নত মাকাম প্রদান ও আহতদের দ্রুত সুস্থতা এবং শোকাহত পরিবারগুলোকে ধৈর্য্য ধারণের তাওফিক দানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। এসময় উপস্থিত সকলে অশ্রু সজল চোখে আমিন আমিন বলে মর্ম বেদনা প্রকাশ করেন। সেই সাথে এই ধরনের দূর্যোগ থেকে বাংলাদেশকে রক্ষার আবেদন জানান। 

অনাকাঙ্ক্ষিত এই মর্মান্তিক ঘটনায় সরকার দেশব্যাপী আজ শোক দিবস ঘোষণা করায় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। তারপরও শহরের ইন্টারন্যাশনাল স্কুলসহ আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এধরনের দোয়ার আয়োজন করা হয়। এতে একইভাবে দোয়া করে শিক্ষার্থী ও শিক্ষক। 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম