Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় জনতার গনপিটুনি বাংলাদেশি যুবক নিহত, আহত ৫ 

Bangla FMbyBangla FM
৬:৪৪ am ১৪, অগাস্ট ২০২৫
in অন্যান্য
A A
0

এল. মোহাম্মদ :

  অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ ও ছিনতাই ঘটনার সাথে জরিত থাকার অভিযোগে ভারতীয় জনতার গণপিটুনিতে আকরাম হোসেন (৩০) নামে বাংলাদেশু এক যুবক নিহত ও  ৫ জন আহত হয়েছে।  

সোমবার (১১ আগষ্ট)  বিকালে  

ভারতের  মেঘালয় রাজ্যের  খাসি হিলস জেলার কৈথাকোণা গ্রামে এঘটনা ঘটে। নিহত যুবক আকরাম হোসেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাঁকাকুড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। বাঁকাকুড়া এলাকার ইউপি সদস্য মোছা সরদারসহ গ্রামবাসীরা জানান ভারতে জনতার গণপিটুনিতে নিহত  আকরাম হোসেন বরিশালে বিয়ে সাদী করে দীর্ঘদিন ধরে তিনি বরিশালেই  থাকতো। ভারতীয় পুলিশের বরাদ দিয়ে বিজিবির একটি সুত্রে জানা গেছে,  তারা ৮ বন্ধু মিলে  ভারতের মেঘালয় রাজ্যের  সুনামগঞ্জ সীমান্তপথে  ভারতের খাসি হিলস জেলায়   অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে তারা ভারতের 

রোংদাংগাই গ্রামের  এক বাসিন্দাকে অপহরণের চেষ্টা   এবং বাড়িঘরে হামলা চালায়। এসময় ওই গ্রামের বাসীন্দারা অবৈধ অনুপ্রবেশকারি ৬ আটক করে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতরভাবে আহত হয়। খবর পেয়ে থানা পুলিশ আহতের  উদ্ধার করে ভারতের  মাহেশখোলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে সেখানে আকরাম হোসেনের মৃত্যু হয় বলে বিভিন্ন সুত্রে জানা গেছে।  

ভারতের খাসি হিলস জেলার পুলিশ সুপার বানরাম জিরওয়ার বরাদ দিয়ে ব বিজিবির একটি সুত্র জানায়   আটককৃতদের কাছ থেকে একটি রিভলভার, পরিচয়পত্র, তিনটি ওয়্যারলেস সেট এবং একটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে। তিনি আরো বলেছেন  বাংলাদেশি নাগরিক   আটককৃতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায়   আকরাম হোসেনের মৃত্যু হয়েছে।  ৩ জনকে  প্রাথমিক চিকিৎসার পর আদালতে সোপর্দ্দ করা  হয়েছে । দু’জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো,আল আমীন বলেন আকরাম হোসেন ভারতে গণপিটুনিতে  নিহত হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। এবং তার নামে  থানায় অপহরণ মামলার একটি গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। অপরদিকে ভারত থেকে আকরাম হোসেনের মরদেহ ফেরত আনতে তার বড় ভাই শেখ ফরিদ বিজিবির কাছে আবেদন করেছেন।  ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের বিজিবির  ঝিনাইগাতী উপজেলার  নওকুচি সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহত আকরাম হোসেনের পরিবারের আবেদনের প্রেক্ষিতে তার মৃতদেহ ভারত থেকে ফেরৎ আনার প্রক্রিয়া হিসাবে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।  

লাল মোঃ শাহজাহান কিবরিয়া 

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম