Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উজিরপুরে ট্রাক উল্টে পুকুরে, দুই নারী নিহত, বিশ কিলোমিটার যানজট

Bangla FMbyBangla FM
৩:৪৮ pm ২৬, জুন ২০২৫
in সারাদেশ
A A
0
oplus_0

oplus_0

মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় যাত্রীবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও পাঁচজন। দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান।

নিহতরা হলেন—মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খরিয়া গ্রামের সবুজের স্ত্রী তুফানি (৩৫) এবং শরীয়তপুরের পালং থানার চরদংশা গ্রামের তৌহিদুল ইসলামের স্ত্রী রাজিয়া (৩০)।

আহতরা হলেন—আনিরুল (২), আনিশা (৫), নাসিমা (৮), শারমিন (৩০) ও রাহিমা (৪৫)। তারা সবাই মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খরিয়া এলাকার বাসিন্দা।

ওসি আমিনুর রহমান জানান, মুন্সীগঞ্জ থেকে বেদে সম্প্রদায়ের অন্তত ২০-২২ জন নারী ও শিশু একটি ট্রাকে করে পিরোজপুরের ভান্ডারিয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বামরাইল এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি গাড়িকে সাইড দিতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশে খালে পড়ে যায়। এতে ট্রাকের অধিকাংশ যাত্রী আহত হন।

দুর্ঘটনায় গুরুতর সাতজনকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার কারণে মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। যানবাহন চলাচল বন্ধ থাকায় বিপুল সংখ্যক যান আটকে পড়ে।

উদ্ধার কাজে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, উজিরপুর থানা ও গৌরনদী হাইওয়ে পুলিশ যৌথভাবে কাজ করছে।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম