Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাইতুল আমান জামে মসজিদ কমিটির ২৬ লক্ষ টাকার অনুদান ফিলিস্তিনিদের জন্য

Bangla FMbyBangla FM
৬:২০ pm ২৬, মে ২০২৫
in সংগঠন
A A
0


মারুফ সরকার, প্রতিবেদক:

ঢাকার উত্তরা ১৪ নম্বর সেক্টরের বাইতুল আমান জামে মসজিদ কমিটি ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর জন্য ২৬ লক্ষ টাকার চেক প্রদান করেছে। সোমবার (২৬ মে) মসজিদ প্রাঙ্গণে এই অনুদান প্রদান উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এই সহায়তা তুলে দেওয়া হয় হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশন-এর কাছে।

সভায় বক্তারা বলেন, ইসরায়েলি হামলার কারণে গাজার মানুষ মানবিক বিপর্যয়ে পড়েছে। এই দুঃসময়ে মুসলিম উম্মাহর পক্ষ থেকে সহযোগিতা করা ঈমানি দায়িত্ব।

আলোচনা সভায় বক্তারা যা বলেন:

ফাউন্ডেশনের উপদেষ্টা মুহাম্মদ মীকাইল করীম বলেন:

“গাজার সংকট নিরসন না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। বর্তমানে গাজাবাসীর জরুরি প্রয়োজন—খাবার, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও আশ্রয়ের জন্য তাঁবু। তাই সকালের সহায়তা খুবই প্রয়োজন।”

ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মুহাম্মদ রজীবুল হক জানান:

“বাংলাদেশিদের সহায়তায় গাজায় তাবু নির্মাণ, সৌর বিদ্যুৎ, খাবার, চিকিৎসা, কুরবানির আয়োজন ও মসজিদ নির্মাণ কাজ চলমান রয়েছে। হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশন নিয়মিত এসব সহায়তা পৌঁছে দিচ্ছে বিধ্বস্ত খান ইউনুস, দেইর আল বালাহ, মাওয়াসি কারারা, উত্তর গাজাসহ বিভিন্ন এলাকায়।”

মসজিদ কমিটির সভাপতি মুহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন:

“ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকেই হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশন গাজার মানুষের পাশে রয়েছে। প্রতিদিন তারা গাজায় রান্না করা খাবার সরবরাহ করছে। আমরা এই মানবিক কাজে অংশ নিতে পেরে গর্বিত।”

উপস্থিত অতিথিরা:

  • মাওলানা কাউসার আহমাদ সোহাইল, সাধারণ সম্পাদক
  • মুহাম্মদ ইফতেখারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক
  • মুহতারাম ইস্কান্দার আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক
  • মুহাম্মদ মনসুর আহমাদ, অর্থ সম্পাদক
  • উপদেষ্টা মুহাম্মদ শাহ আলম ও মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার প্রমুখ।

দোয়া পরিচালনা করেন:
খতীব মাওলানা আমীর হামজা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম