Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাভারে সরকারি জমি উদ্ধারে গিয়ে হামলার শিকার ভূমি কর্মকর্তা

Bangla FMbyBangla FM
২:০০ pm ০৯, জুলাই ২০২৫
in বাংলাদেশ
A A
0

আনিসুর রহমান, সাভার প্রতিনিধি:

সাভারে সরকারি জমি উদ্ধারে নোটিশ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন ভূমি অফিসের কর্মকর্তারা। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম জাহাঙ্গীর আলম । তিনি সাভার ভূমি অফিসের আওতাধীন ফুলবাড়িয়া তহশিলের ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম।

বুধবার দুপুরে সাভারে শ্যামলাসি কলাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বিনুটিয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তারা জানান, দীর্ঘ দিন ধরেই ওই এলাকায় একটি মহল সরকারি খাস জমি দখল করে ভোগ দখল করে আসছিলেন। সেই জমি অবৈধ দখলদার থেকে উচ্ছেদে নোটিশ দিতে ভূমি অফিসের ৭ জন কর্মকর্তা কর্মচারী সেখানে যাওয়া মাত্রই ‘মব’ তৈরি করে তাদের ওপর অতর্কিতে হামলা চালানো হয়। এক পর্যায়ে অন্যরা দৌড়ে নিরাপদ দূরত্বে চলে গেলেও ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীরকে ধরে তার মাথায় ইট দিয়ে থেতলে দেয়া হয়। এ ছাড়াও গণপিটুনীর মতো পরিস্থিতি তৈরি করে সারা দেহে আঘাত করা হয়।

সঙ্গীহীন অবস্থায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসেন।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ডা.মিরাজুর রেহান পাভেল জানান, আহত ভূমি কর্মকর্তার অবস্থা গুরুতর। সারা দেহে জখম অবস্থায় তাকে নিউরো আইসিইউতে ভর্তি করা হয়েছে। জরুরী ভিত্তিতে তাকে সিটি স্ক্যান করানো হচ্ছে।

‘মব’ তৈরি করে সরকারি কর্মকর্তাদের হামলার বিষয়ে স্থানীয় কর্মকর্তা কর্মচারীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।এ ঘটনায় সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম