Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মুন্সিগঞ্জের গজারিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা,নিহত ১

Bangla FMbyBangla FM
৪:৩২ am ০৪, মে ২০২৫
in সারাদেশ
A A
0
Oplus_131072

Oplus_131072

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া:

 মুন্সিগঞ্জের গজারিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মো. ফরহাদ হোসেন ভূইয়া (৩২)। শনিবার (৩ মে) সকালে কর্মস্থলে যাওয়ার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ফরহাদের মৃত্যুর খবরে তাঁর গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। বৃদ্ধা মা, স্ত্রী ও দুটি শিশুসন্তানসহ স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। নিহত ফরহাদ হোসেন ভূইয়া ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর ভূইয়া বাড়ির মৃত ডা. আবুল কাশেম ভূইয়ার ছোট ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে চাকরি করতেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ফজরের নামাজ শেষে ফরহাদ মোটরসাইকেল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। সকাল পৌনে ৭টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ি পেছন থেকে তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ফরহাদের চাচা, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া জানান, সকাল সাড়ে আটটার দিকে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে লোক পাঠান। পরে আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ গ্রামের বাড়িতে আনা হয় এবং বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন জানান, “ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হয়। স্বজনদের উপস্থিতিতে পরিচয় শনাক্ত করে মরদেহ হস্তান্তর করা হয়। ঘাতক গাড়ি শনাক্তে অভিযান চলছে।” দুর্ঘটনায় ফরহাদের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী দ্রুত ঘাতক গাড়ি শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম