Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মুরাদনগরের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চান গোলাম রাব্বানী, ধর্ষণের মামলায় রাষ্ট্রীয় সহায়তার দাবি

Bangla FMbyBangla FM
৬:২২ am ৩০, জুন ২০২৫
in বাংলাদেশ
A A
0

মারুফ সরকার, প্রতিবেদক:
কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ঘরের দরজা ভেঙে ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন টিম পজিটিভ বাংলাদেশ (টিপিবি)’র চেয়ারম্যান গোলাম রাব্বানী।

রোববার (২৯ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ ঘটনার সর্বোচ্চ শাস্তি হিসেবে প্রকাশ্যে মৃত্যুদণ্ড এবং ধর্ষণ ও যৌন নির্যাতনের মামলাগুলোতে ভুক্তভোগীর পক্ষে আইনজীবী নিয়োগসহ সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহনের দাবি জানান।

তিনি বলেন,

“দেশে যেভাবে ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে, তা স্পষ্টভাবে প্রমাণ করে যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ অবনতির দিকে। মুরাদনগরের এ ন্যক্কারজনক ঘটনায় দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

গোলাম রাব্বানী গণমানুষের পক্ষ থেকে ধর্ষণ প্রতিরোধ ও ন্যায়বিচার নিশ্চিতে টিম পজিটিভ বাংলাদেশ (টিপিবি)-এর পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরেন:

দাবিগুলো হলো:

১. ধর্ষণের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্য মৃত্যুদণ্ডের বিধান রেখে ১৬০ বছর পুরনো দণ্ডবিধি সংশোধন।
২. ধর্ষণ সংক্রান্ত ফৌজদারি মামলায় সালিশ বা মীমাংসার নামে প্রহসন কঠোরভাবে নিষিদ্ধ করা।
৩. ভুক্তভোগীর পক্ষে আইনজীবী নিয়োগ ও মামলা পরিচালনার সম্পূর্ণ ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহনের শতভাগ নিশ্চয়তা।

📌 ঘটনার প্রেক্ষাপট:
গত ২৬ জুন রাতে হোমনা থেকে বাবার বাড়ি মুরাদনগরে বেড়াতে আসা এক নারী তার পূর্বপরিচিত ফজর আলীর হাতে ধর্ষণের শিকার হন। অভিযোগ অনুযায়ী, ফজর আলী কৌশলে দরজা খুলে ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করেন। চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে আটক করে মারধর করে, এ সময় কয়েকজন ঘটনাস্থলে বিবস্ত্র ভিডিও ধারণ করে।

পরদিন ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেন। পুলিশ প্রধান অভিযুক্ত ফজর আলীসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম