Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে হত্যা, শিক্ষক গ্রেপ্তার

Bangla FMbyBangla FM
১১:৪৯ am ১৪, মে ২০২৫
in সারাদেশ
A A
0

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে আল-মুঈন ইসলামী একাডেমির হেফজ বিভাগের সাত বছর বয়সী ছাত্র সানিম হোসাইনকে পিটিয়ে হত্যার অভিযোগে মাদ্রাসা শিক্ষক মাওলানা মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা, ক্ষুব্ধ জনতা মাদ্রাসা ঘেরাও ও ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ তা নিয়ন্ত্রণে আনে।

পিটিয়ে হত্যা, পরে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ মে) দুপুরে শিক্ষক মাহমুদুর রহমান তুচ্ছ এক অভিযোগে সানিমকে দুই দফা মারধর করেন। একপর্যায়ে ছেলেটি নিস্তেজ হয়ে গেলে তার মরদেহ মাদ্রাসার নিচতলার একটি অন্ধকার কক্ষে রেখে গলায় গামছা পেছিয়ে আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা করা হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সানিমের মা বলেন,

“গত তিন দিন আমার ছেলেকে ঠিকমতো খেতেও দেওয়া হয়নি। গত সপ্তাহেও হুজুর তাকে মারছিলেন। আমি এসে অনুরোধ করেছিলাম, ছোট মানুষ, মারবেন না। আজ সকালে ছেলের সঙ্গে কথা হয়েছিল, সে বলেছিল ভাত দেয়নি।”

বলাৎকার, নির্যাতন, আগের অভিযোগও আছে

স্থানীয়রা জানান, অভিযুক্ত শিক্ষক মাহমুদুর রহমানের বিরুদ্ধে এর আগেও শিশু বলাৎকার, মারধর, ছাত্রকে চুলার গরম ডালে ফেলা এবং জোর করে পানিতে ডুবিয়ে মারা যাওয়ার মতো একাধিক অভিযোগ রয়েছে। এক সপ্তাহ আগেই বলাৎকারের ঘটনায় তার বিরুদ্ধে গোপনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

এক অভিভাবক বলেন,

“এটা প্রথম নয়। বারবার এমন ঘটনা ঘটছে। আগের সরকার থাকাকালীন দলীয় প্রভাবে এসব ধামাচাপা দেওয়া হয়েছে। আমরা এই মাদ্রাসা বন্ধের দাবি জানাই।”

নিহতের স্বজনদের অভিযোগ: পরিকল্পিত হত্যাকাণ্ড

সানিমের ফুফাতো ভাই বকশি মোহাম্মদ শাহেদ হোসাইন বলেন,

“আমাদের কাছে খবর আসে, সানিম নাকি হুজুরের বিরুদ্ধে বদনাম করেছে। এরপর থেকেই হুজুর ক্ষুব্ধ ছিল। পরে শুনি সে টয়লেটে আত্মহত্যা করেছে। কিন্তু লাশ আমরা টয়লেটে পাইনি, পাই মাদ্রাসার নিচতলার ঘরে বিছানায় রাখা অবস্থায়।”

প্রশাসনের বক্তব্য ও আইনি পদক্ষেপ

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক বলেন,

“ছাত্রের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি সন্দেহজনক। আমরা একজনকে গ্রেপ্তার করেছি এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই প্রকৃত কারণ জানা যাবে।”

এদিকে, ঘটনার পর অভিভাবকেরা তাদের সন্তানদের মাদ্রাসা থেকে সরিয়ে নিয়ে যান। সচেতন মহল মাদ্রাসাটি সিলগালা ও সুপার বশির আহমেদকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।


Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম