Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুরে পুরাতন গাড়ির যন্ত্রাংশের জমজমাট বাজার, কোটি টাকার কেনাবেচা

Bangla FMbyBangla FM
১২:৪৬ pm ১৪, মে ২০২৫
in সারাদেশ
A A
0

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী):
নীলফামারীর সৈয়দপুরে পুরাতন গাড়ির যন্ত্রাংশের বিশাল বাজার গড়ে উঠেছে। ফেলে দেওয়া গাড়ির খুচরা যন্ত্রপাতি সংগ্রহ করে সেগুলো পরিচ্ছন্ন করে, প্রয়োজন অনুযায়ী মেরামত করে বিক্রি করা হচ্ছে তুলনামূলক কম দামে। এতে ক্রমেই জনপ্রিয়তা পাচ্ছে এই বাজার।

সৈয়দপুর শহরের মুন্সিপাড়া বড় মসজিদসংলগ্ন এলাকা, ছুইপার পট্টি ও ভাংরী পট্টিতে গড়ে উঠেছে প্রায় অর্ধশত দোকান। এই দোকানগুলোতে গাড়ির নাট-বল্টু, আয়না, পাখা, বিয়ারিং, লাইট, টায়ার, বুস্টার, ব্রেকসহ প্রয়োজনীয় যন্ত্রাংশ বিক্রি হচ্ছে। এসব পণ্য মূলত মধ্যবিত্ত গাড়ির মালিকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

সৈয়দপুর শহরের মুন্সিপাড়ার জাবেদ নামের এক দোকানদার জানান, মাত্র ১০ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছিলেন। বর্তমানে তিনি অলিগলি ও গ্রামাঞ্চল ঘুরে পুরাতন ও অচল গাড়ি থেকে যন্ত্রাংশ সংগ্রহ করে দোকানে বিক্রি করেন। তার ভাষায়,
“একটা গাড়ি কিনেই সব পার্টস খুলে ফেলি। যেগুলো ভালো অবস্থায় থাকে সেগুলো তেল-মবিল দিয়ে ঝকঝকে করি। বাকিগুলো বিক্রি করে দিই টিউবওয়েল কারখানায়।”

দীর্ঘ ১৮ বছর ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত জামাল নামে আরেক ব্যবসায়ী জানান, প্রতিদিন ২০-২৫ হাজার টাকার মতো বিক্রি হয় তার দোকানে।

সৈয়দপুরে এই বাজারে মাসে প্রায় কোটি টাকার যন্ত্রাংশ কেনাবেচা হয় বলে জানান স্থানীয় লোহা ব্যবসায়ী খোকা। তার মতে,
“অনেক গাড়ি ব্যবসায়ী পুরাতন যন্ত্রাংশ কম দামে কিনে নিজেদের গাড়িতে ব্যবহার করছেন। এতে খরচও বাঁচছে, কাজও হচ্ছে।”

বেলাল হোসেন নামে একজন পুরাতন গাড়ি কেনা-বেচার ব্যবসায়ী বলেন,
“নতুন একটি যন্ত্রাংশ যেখানে এক হাজার টাকা লাগে, সেখানে সৈয়দপুরের এই বাজারে তা ৩-৪ শ’ টাকায় পাওয়া যায়। কার্যকারিতাও প্রায় একই।”

তবে বর্তমানে প্রতিযোগিতা বাড়ায় ব্যবসা কিছুটা মন্দার দিকে যাচ্ছে বলে মত দেন জাবেদসহ কয়েকজন ব্যবসায়ী। তবুও পণ্যের মান ও সাশ্রয়ী দামের কারণে ক্রেতাদের ভিড় কিন্তু প্রতিদিনই লেগেই থাকে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম