Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভাঙ্গুড়ায় বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ, ২টি অবিস্ফোরিত ককটেল জব্দ

Bangla FMbyBangla FM
১:০০ pm ১২, মে ২০২৫
in সারাদেশ
A A
0

পাবনা প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নে বিএনপি অফিসের সামনে রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ মে) দিবাগত রাত ২টার দিকে অষ্টমনিষা বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অষ্টমনিষা উচ্চ বিদ্যালয়সংলগ্ন একটি ক্লাবঘরকে গত আগস্ট থেকে বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। গভীর রাতে আহ্বায়ক মোজাম্মেল হকের ব্যক্তিগত অফিস ও বিএনপি কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে।

খবর পেয়ে ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত ককটেলের অংশ ও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিএনপির অভিযোগ:
অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার রাতেই এ ঘটনা ঘটায় সন্দেহের তীর নিষিদ্ধ দলের দিকেই।”
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক বলেন, “অফিসের পাশে বিস্ফোরণ ঘটেছে। আমরা আতঙ্কিত। দোষীদের দ্রুত গ্রেপ্তার চাই।”

পুলিশের বক্তব্য:
ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে ককটেল জব্দ করা হয়েছে। কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে তদন্ত চলছে, দায়ীদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।”

Tags: অপরাধরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম