Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উপাচার্যের পদত্যাগ দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের মশাল মিছিল

Bangla FMbyBangla FM
৪:৪৪ pm ১১, মে ২০২৫
in ক্যাম্পাস
A A
0


বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের ব্যানারে মশাল মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। রোববার (১১ মে) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোর থেকে শুরু হয়ে তিন নম্বর গেট হয়ে ঢাকা-পটুয়াখালী মহাসড়কে প্রদক্ষিণ করে মিছিলটি।

শিক্ষার্থীরা ‘ভিসি তুই কবে যাবি’, ‘মামলাবাজ ভিসির ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’, ‘সাত মাস চলে গেলো, উন্নয়নের কি হলো’—এমন স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শিক্ষার্থীরা সোমবার (১২ মে) থেকে বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কার্যকর করার ঘোষণা দেয়। বন্ধ থাকবে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম, তবে সেমিস্টার ফাইনাল পরীক্ষা, পরিবহন, মেডিকেল ও লাইব্রেরি সেবা চালু থাকবে।

আন্দোলনকারী শিক্ষার্থী মোকাব্বেল শেখ বলেন, “এই ক্যাম্পাস ভিসির অধীনে আর নিরাপদ নয়। তাঁর উচিত সম্মানের সাথে পদত্যাগ করা।”
অন্যদিকে, সুজয় বিশ্বাস শুভ ও মোশাররফ হোসেন জানান, বারবার আন্দোলনের পরও রাষ্ট্র কোনো ব্যবস্থা নিচ্ছে না। আগামীকাল শিক্ষক-শিক্ষার্থীদের মহাসমাবেশের পর অনশন এবং দক্ষিণবঙ্গ অচল করার কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।

উল্লেখযোগ্যভাবে, এ বিষয়ে উপাচার্য ও প্রক্টরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

Tags: শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম