Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে জেলি পুশকৃত ৫ পিক-আপ চিংড়ি মাছ জব্দ

Bangla FMbyBangla FM
৮:৪৭ am ০২, মে ২০২৫
in অন্যান্য
A A
0

সাতক্ষীরা প্রতিনিধি : 

সাতক্ষীরায় ৩৩ বিজিবি’র অভিযানে পাঁচ পিক-আপ ক্ষতিকর জেলি বা অপদ্রব্য পুশকৃত সাদা সোনা নামে খ্যাত চিংড়ি বাগদা মাছ আটক করেছে।এসময় মানবদেহে ক্ষতিকর জেলি বা অপদ্রব্য পুশকরার অপরাধে ৫ জন মৎস্য ব্যবসায়ী ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার(১ মে) রাতে সাতক্ষীরা শহরের আলিয়া মাদ্রাসার মোড় এলাকা থেকে আটক করে বিজিবি।

শুক্রবার(২ মে)সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সাতক্ষীরা ৩৩ ব্যাটেলিয়ান বিজিবির অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক।

তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরার কতিপয় অসাধু ব্যবসায়ী অপদ্রব্য পুশকৃত গলদা-বাগদা চিংড়ি মাছ বিক্রির উদ্দেশ্যে পিকআপ ভ্যানে করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গমন করবে। ৩৩ বিজিবির সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুমের নেতৃত্বে শহরের আলিয়া মাদ্রাসার মোড় এলাকায় বিশেষ অভিযানে ৫ পিকআপ গলদা-বাগদা চিংড়ি মাছ আটক করে।পরবর্তীতে আটককৃত চিংড়ি মাছগুলি সিনিয়র মৎস কর্মকর্তা মো.শফিকুল ইসলাম এবং বিজিবির সমন্বয়ে গঠিত পর্ষদ সরেজমিনে পরীক্ষা-নিরীক্ষা করে ৩০০ কেজি গলদা-বাগদা চিংড়ি মাছে ক্ষতিকর জেলী বা অপদ্রব্য পুশ সনাক্ত করে; যার মূল্য ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা বলে জানান। 

তিনি আরও জানান,চিংড়ি মাছের মধ্যে ক্ষতিকর জেলি বা অপদ্রব্য পুশ করার অপরাধে মৎস্য ব্যবসায়ী জয়দেব মন্ডল, পিতা-মনিন্দ্রনাথ মন্ডল, গ্রাম-কদমখালী, ডাকঘর-মোবাইদুবাদ, থানা-দেবভাটা, জেলা-সাতক্ষীরাকে ২৪,০০০/- (চব্বিশ হাজার) টাকা, আনন্দ মিস্ত্রী, পিতা-স্বপন মিস্ত্রী, গ্রাম-হাড়িভাঙ্গা, ডাকঘর-হাড়িভাঙ্গা, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরাকে ১০,০০০/- (দশ হাজার) টাকা, রবিন সর্দার, পিতা-আলী সরদার, গ্রাম-হিজলডাঙ্গা, ডাকঘর-দেবভাটা, থানা-দেবভাটা, জেলা-সাতক্ষীরাকে ১০,০০০/- (দশ হাজার) টাকা এবং আনিসুর রহমান, পিতা-আজিবর গাজী, গ্রাম-দক্ষিণ একসরা, ডাকঘর-আনুলিয়া, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরাকে ৫০০০/- (পাঁচ হাজার) টাকাসহ মোট ৪৯,০০০/-(ঊনপঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। ক্ষতিকর জেলি বা অপদ্রব্য পুশকৃত মাছগুলো মানবদেহের জন্য ক্ষতিকর বিধায় ৩০০ কেজি গলদা-বাগদা চিংড়ি মাছ পুঁড়িয়ে ধ্বংস করা হয়। 

উল্লেখ্য,ক্ষতিকর জেলি বা অপদ্রব্য পুশছাড়া ৯ হাজার কেজি গলদা বা বাগদা চিংড়ি মাছসহ পিকআপ ছেড়ে দেয়া হয় । 

এস এম হাবিবুল হাসান 

সাতক্ষীরা প্রতিনিধি 

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম