Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শুভ জন্মাষ্টমীতে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

Bangla FMbyBangla FM
২:২৪ am ১৬, অগাস্ট ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১৫ আগস্ট) দেওয়া এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান। তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, ধর্মাবতার শ্রীকৃষ্ণ আজীবন ন্যায়, মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন। সমাজে অন্যায়-অবিচার দেখা দিলে তিনি শুভশক্তিকে রক্ষার জন্য আবির্ভূত হয়েছেন। সৃষ্টিকর্তার বন্দনা ও শান্তি প্রতিষ্ঠায় তাঁর দর্শন ও মূল্যবোধ সনাতন ধর্মাবলম্বীসহ সবাইকে অনুপ্রাণিত করে।

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য। আবহমানকাল ধরে এদেশের মানুষ সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করছে। ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারও সম্প্রীতির এ বন্ধনকে অটুট রাখতে বদ্ধপরিকর।

সমাজে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বিনষ্টের চেষ্টা প্রতিহত করতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি আশা প্রকাশ করেন, শ্রীকৃষ্ণের আদর্শ পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বকে আরও দৃঢ় করবে।

সবশেষে তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বৈষম্যমুক্ত, সম্প্রীতিপূর্ণ এক নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

Tags: প্রধান উপদেষ্টা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম