Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

“বাবা নয়, আংকেল বলো!” — সাবেক এমপির গানম্যানের বিরুদ্ধে স্ত্রীর ভয়াবহ অভিযোগে তোলপাড় নাটোর

Bangla FMbyBangla FM
১২:২৮ pm ২২, মে ২০২৫
in সারাদেশ
A A
0

নিজস্ব প্রতিবেদক :

নাটোর-সদরের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের গানম্যান হিসেবে দায়িত্ব পালন করা কনস্টেবল মো. মোশাররফ হোসেনের (বিপি নং ৮১০১০২১২৭৪) বিরুদ্ধে স্ত্রী ও সন্তানদের ওপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী স্ত্রী ফরিদা পারভীন তার দুই সন্তানসহ জাতীয় প্রেসক্লাবের সামনে গত তিনদিন ধরে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছেন।

সেখানে উপস্থিত থেকে ফরিদা পারভীন বলেন, “আমার স্বামী আমাকে বারবার মারধর করেছে। দাঁত ভেঙে দিয়েছে, হাত ভেঙেছে, আমার সন্তানদেরও রেহাই দেয়নি। আমি বিভিন্ন সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, জেলা প্রশাসন ও সাংসদের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি। বরং উল্টো নির্যাতনের মাত্রা বেড়েছে।”

সবচেয়ে হৃদয়বিদারক অভিযোগটি এসেছে তাদের কন্যা, এইচএসসি পরীক্ষার্থী মালিহার মুখে। মালিহা অভিযোগ করে বলেন, “আমার বাবা আমাকে বলে, তাকে বাবা না বলে আংকেল ডাকতে।” কারণ, মোশাররফ হোসেন তার প্রথম স্ত্রী ফরিদাকে নির্যাতনের মাধ্যমে ঘর থেকে বের করে দিয়ে পরকীয়ায় জড়িয়ে এক ব্যক্তিকে পায়ে গুলি করে তার স্ত্রী তাসলিমাকে জোর করে বিয়ে করেন।

যৌতুক, সম্পত্তি আত্মসাৎ ও পৈশাচিক নির্যাতন

ফরিদা পারভীন আরও জানান, বিয়ের পর সংসার চালাতে তিনি আত্মীয়-স্বজনের কাছ থেকে টাকা ধার করে মোশাররফকে যৌতুক দেন। নিজের গহনা বিক্রি করে নাটোরে তিন শতাংশ জমি কিনলেও, কনস্টেবল মোশাররফ তা নিজের নামে লিখিয়ে নেন।

বর্তমানে মোশাররফ হোসেন নওগাঁ জেলার নওহাটা পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন। ফরিদা পারভীন এবং মোশাররফের দ্বিতীয় স্ত্রীর সাবেক স্বামী মাহমুদ হাসান দীপু — উভয়েই লিখিত ও মৌখিকভাবে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি বলে জানান।

মানবাধিকার সংগঠনের সংহতি ও হুঁশিয়ারি

বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবে অবস্থানরত পরিবারটির সঙ্গে সংহতি প্রকাশ করে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা বলেন, “একটি মেয়ের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, একটি শিশু বাবার পরিচয় দিতে পারছে না। আমরা যদি এখনও চুপ থাকি, তাহলে আর মানবাধিকারের কথা বলার অধিকার আমাদের থাকবে না।”

তিনি আরও বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত মোশাররফকে চাকরি থেকে বরখাস্ত করা না হলে, প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি ও সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি দেওয়া হবে।”

প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন

অনেকে প্রশ্ন তুলছেন— এত অভিযোগ, অনশন, সন্তানদের মানবিক বিপর্যয় — এরপরও কেন প্রশাসন নীরব? কীভাবে একজন পুলিশ সদস্য বিচার বহির্ভূতভাবে গুলি চালিয়ে বিয়ে করতে পারেন এবং এত বছর ধরে কোনো তদন্ত বা শাস্তির মুখোমুখি না হয়ে সরকারি চাকরিতে বহাল থাকতে পারেন?

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম