Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভূঞাপুর-টাঙ্গাইল সড়কে কোটি টাকার প্রকল্পেও দুর্ভোগ কাটছে না

Bangla FMbyBangla FM
১১:২৯ am ১৫, মে ২০২৫
in সারাদেশ
A A
0

সাজেদুল ইসলাম, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের এলেঙ্গা-ভূঞাপুর-চরগাবসারা আঞ্চলিক মহাসড়কে ১২ কোটিরও বেশি টাকার বরাদ্দে চলমান সংস্কারকাজে ধীরগতি ও নিম্নমানের অভিযোগ উঠেছে। এতে এই সড়কে চলাচলকারী চালক ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। প্রতিদিনই বিকল হচ্ছে যানবাহন, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

সড়ক ও জনপদ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, ২২ কিলোমিটার দীর্ঘ সড়কটির সংস্কার কাজ ডাবল বিটুমিনাস সারফেস ট্রিটমেন্ট পদ্ধতিতে বাস্তবায়ন করা হচ্ছে। প্রায় ১২ কোটি ৫৮ লাখ টাকার এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা চলতি বছরের জুনে। তবে কাজের গতি ধীর এবং কার্পেটিংয়ের মান নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী ও পরিবহনচালকরা।

বাস্তব চিত্র:

সরেজমিনে কুচুটি এলাকায় দেখা যায়, আগের কার্পেটিংয়ের ওপর পুনরায় ছোট পাথর ছিটিয়ে নতুন কার্পেটিং করা হচ্ছে। এতে পাথরগুলো সহজেই গাড়ির চাপে উঠে আসছে। সংশ্লিষ্ট ঠিকাদার দাবি করেছেন, “৩৫ শতাংশ পাথর উঠবে, পরে সেগুলো সড়কে বসে যাবে।”

তবে সিএনজি চালক জাহিদ বলেন, “সপ্তাহে ৩ বার চাকা পাল্টাতে হচ্ছে। রোদের মধ্যে গাড়ি মেরামত করে চালানো দুঃসহ হয়ে উঠেছে।”

স্থানীয় বাসিন্দা ও চালকদের অভিযোগ, সড়কের ক্ষতিগ্রস্ত অংশ না মেরামত করে পুরো ভালো রাস্তা পাথর দিয়ে ঢেকে নিম্নমানের কাজ করা হচ্ছে, যাতে সরকারের কোটি কোটি টাকা অপচয় হচ্ছে।

কর্তৃপক্ষের অবস্থান:

সাব-ঠিকাদার ফারুক হোসেন বলেন, “কাজ সওজের নির্দেশনা অনুযায়ী হচ্ছে। বিটুমিনের এই কাজ এমনভাবেই করতে হয়।”

সড়ক ও জনপদ বিভাগের কার্যসহকারী রুবেল হোসেন বলেন, “উর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে নির্দেশ দিয়েছে, সেভাবেই কাজ হচ্ছে।”

টাঙ্গাইল সওজের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরি খান বলেন, “বরাদ্দ সীমিত হওয়ায় ডাবল বিটুমিনাস সারফেস ট্রিটমেন্ট পদ্ধতি বেছে নেওয়া হয়েছে। এতে যানবাহনগুলো সড়কে অতিরিক্ত বেগে চলাচল করতে পারবে না, যা দুর্ঘটনা রোধে সহায়ক হবে।”

জনদুর্ভোগে উদ্বেগ:

ভূঞাপুর-টাঙ্গাইল সড়ক ব্যবহারকারীদের দাবি, কাজের গতি বাড়িয়ে এবং মান নিশ্চিত করে দ্রুত সংস্কার সম্পন্ন না হলে চলাচলের অনুপযোগী হয়ে পড়বে পুরো সড়কটি। এতে অর্থ অপচয়ের পাশাপাশি জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

Tags: অপরাধদুর্নীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম