Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডা. জোবায়দা রহমানের জন্মদিনে সিলেটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Bangla FMbyBangla FM
৮:০৫ am ১৯, জুন ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

উৎফল বড়ুয়া, সিলেট:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, বিশিষ্ট চিকিৎসক ও সিলেটের কৃতি সন্তান ডা. জোবায়দা রহমানের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৮ জুন) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “ডা. জোবায়দা রহমান শুধু একজন চিকিৎসকই নন, তিনি দেশের স্বাস্থ্য ও শিক্ষাখাতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। ফ্যাসিস্ট সরকারের শাসনে এই খাতগুলো ক্ষতিগ্রস্ত হলেও আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে তার নেতৃত্বে এসব খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।”

অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। তিনি বলেন, “ডা. জোবায়দা রহমান একজন সুনামধন্য চিকিৎসক ও আদর্শ নারী। শিশু শিক্ষার মানোন্নয়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব।

এছাড়াও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। তারা জানান, ডা. জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে তারা শুধু অনুষ্ঠান নয়, পরিবেশ রক্ষায় সচেতনতামূলক কাজেও অংশ নিচ্ছেন।

অনুষ্ঠানের শেষাংশে শহীদ মিনার প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচির দ্বিতীয় ও তৃতীয় দিনে মহানগরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ করা হবে বলে জানান আয়োজকরা।

Tags: ডা. জোবায়দা রহমানবিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম