Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাজারে অপরিপক্ব আম, জনস্বাস্থ্যে ঝুঁকি – কঠোর পদক্ষেপের দাবি

Bangla FMbyBangla FM
৭:২২ am ১৫, মে ২০২৫
in সারাদেশ
A A
0

আবদুর রহিম
চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

চট্টগ্রাম নগরীর সবচেয়ে বড় ফলের আড়ত ‘ফলমন্ডি’ মার্কেট ইতোমধ্যে ভরে উঠেছে নানা জাতের আমে। কৃষি ক্যালেন্ডার অনুযায়ী এখনও বাজারে আসার সময় হয়নি, কিন্তু গত কয়েক সপ্তাহ ধরেই হিমসাগর, ল্যাংড়া, গোপালভোগ আম পাওয়া যাচ্ছে নগরীর অলিগলি ও পাড়া-মহল্লার দোকানগুলোতে।

চলতি বছরের কৃষি ক্যালেন্ডার অনুযায়ী—

  • গোবিন্দভোগ: ২৫ মে’র পর
  • গোলাপখাস: ৩০ মে
  • হিমসাগর: ১২ জুন
  • ল্যাংড়া: ১৫ জুন

—পরিপক্ব হয়ে বাজারে আসার কথা। তবে অধিক লাভের আশায় অনেক ব্যবসায়ী অপরিপক্ব আম রাসায়নিক কার্বোনেট দিয়ে পাকিয়ে বাজারজাত করছে।

পুষ্টিবিদদের সতর্কবার্তা অনুযায়ী, এই ধরনের রাসায়নিক পদ্ধতিতে পাকানো আম খাওয়ার ফলে লিভার ও কিডনি মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে। এ ছাড়া শিশুদের জন্য এটি আরও ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

পুষ্টিবিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জোর দিয়ে বলছেন, কৃষি অধিদপ্তর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং প্রশাসনের যৌথ উদ্যোগে আইনগত কঠোরতা আরোপ করা জরুরি। একইসঙ্গে গণমাধ্যমে সচেতনতা বাড়াতে প্রচারণা চালানোও অপরিহার্য—যাতে মানুষ অপরিপক্ব আম থেকে বিরত থাকে।

জনস্বাস্থ্যের স্বার্থে এখনই সময় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের। নচেৎ লাভের লোভে মানুষের জীবন ঝুঁকিতে পড়তে পারে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম