Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিএসএফের পুশ-ইনে আবারও উত্তপ্ত বড়লেখা সীমান্ত

Bangla FMbyBangla FM
৫:৫২ pm ২৩, জুন ২০২৫
in বাংলাদেশ
A A
0

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখার কুমারসাইল সীমান্ত দিয়ে সোমবার ভোরে নারী ও শিশুসহ ১৬ জনকে বাংলাদেশ ভূখণ্ডে জোরপূর্বক পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে ১২ জন রোহিঙ্গা মুসলমান ও ৪ জন অবৈধ বাংলাদেশি নাগরিক রয়েছেন।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়,ভোররাতে বিএসএফ সদস্যরা কুমারসাইল সীমান্তের জিরো লাইনে এসব মানুষকে নিয়ে এসে জোর করে বাংলাদেশে ঠেলে দেয়। সকাল ৯টার দিকে সীমান্তবর্তী গ্রামবাসীদের সহযোগিতায় বিজিবি লাতু বিওপি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

বিজিবি সূত্রে জানা গেছে,প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পরিচয় যাচাইয়ের পর তাদেরকে বড়লেখা থানায় সোপর্দ করা হবে।

স্থানীয় উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ জানান,“সকাল বেলা এলাকাবাসী আমাকে জানায় যে,কুমারসাইল গ্রামে অপরিচিত, ক্লান্ত ও আতঙ্কিত চেহারার কয়েকজন নারী-পুরুষ ও শিশু ঘোরাফেরা করছে। কথাবার্তা ও পোশাক-আচরণে কয়েকজনকে রোহিঙ্গা মনে হওয়ায় আমরা দ্রুত বিজিবিকে খবর দিই।”

এ বিষয়ে জানতে চাইলে বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে বড়লেখা থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান বিকেল ৫টার দিকে সাংবাদিকদের জানান, “বিজিবি আমাদের জানিয়েছে যে, তারা বিএসএফের পুশইনকৃত ১৬ জনকে আটক করেছে। এখনো তাদের থানায় হস্তান্তর করা হয়নি। সোপর্দ করা হলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,চলতি বছরের গত দুই মাসে বড়লেখা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতীয় বিএসএফ প্রায় ৫০০ জন রোহিঙ্গা ও অবৈধ বাংলাদেশি নাগরিককে পুশ-ইন করেছে।

এই ঘটনায় সীমান্ত এলাকায় উদ্বেগ ও জনমনে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

মানবাধিকার কর্মীরা বলছেন;আন্তর্জাতিক আইন অনুযায়ী জোরপূর্বক পুশ-ইন একটি স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। ভারত এমন আচরণ করে দীর্ঘদিন ধরেই বাংলাদেশে রাজনৈতিক ও সামাজিক চাপ সৃষ্টি করে আসছে। বারবার এমন ঘটনায় রাষ্ট্রীয় স্তরে তীব্র প্রতিক্রিয়ার অভাব নিয়েও প্রশ্ন উঠছে।

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম