Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কমলগঞ্জে বণিক সমিতির নির্বাচনের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

Bangla FMbyBangla FM
৪:১৩ pm ০৭, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

 কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি :

মৌলভীবাজারের কমলগঞ্জে মেয়াদোত্তীর্ণ ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির নির্বাচন ও তফসিল ঘোষণার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। সোমবার (৭ জুলাই) দুপুর ১২টায় ভানুগাছ বাজার চৌমুহনী এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন শতাধিক ব্যবসায়ী।প্রবীণ ব্যবসায়ী সৈয়দ ইব্রাহিম মোহাম্মদ আব্দুহুর সভাপতিত্বে ও  সৈয়দ নাজমুল হাসান মিঠুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা সুয়েব আহমদ, শেখ নোমান আহমেদ, শওকত সরোয়ার চৌধুরী, মো. গউছ মিয়া, তারেকুল ইসলাম পাটোয়ারী,  মিলাদ তরফদার প্রমুখ।বক্তারা বলেন, “দীর্ঘ ১০ বছর ধরে বণিক সমিতির কোনো নির্বাচন না হওয়ায় বাজারের সার্বিক উন্নয়ন ও ব্যবসায়িক পরিবেশ চরমভাবে ব্যাহত হচ্ছে। বর্তমান কমিটির কোন বৈধতা নেই।”

তারা আরও জানান, আগামী সাত দিনের মধ্যে তফসিল ঘোষণা করে নির্বাচন অনুষ্ঠানের দাবি না মানা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

ব্যবসায়ীদের মতে, নিয়মিত নির্বাচন না থাকায় বাজারে অনিয়ম বেড়েছে এবং ব্যবসায়ীরা নানা হয়রানির শিকার হচ্ছেন। দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।

শাব্বির এলাহী, কমলগঞ্জ 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম