Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাংবাদিক সোহেলের পাশে তারেক রহমান, হুইলচেয়ার ও গৃহনির্মাণে সহায়তা

Bangla FMbyBangla FM
১২:৫৪ pm ১৪, মে ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

উৎফল বড়ুয়া, সিলেট:
সিলেটের সাংবাদিক মো. সোহেল আহমদের পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষ থেকে সোহেলের গৃহনির্মাণে আর্থিক সহায়তা এবং তার প্রতিবন্ধী কন্যার জন্য একটি হুইলচেয়ার উপহার হিসেবে প্রদান করা হয়।

বুধবার (১৪ মে) দুপুরে সিলেট প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা তুলে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম. এ সালাম।

অনুষ্ঠানে ব্যারিস্টার এম. এ সালাম বলেন,
“তারেক রহমান সবসময় নিপীড়িত ও অসহায় মানুষের পাশে থাকেন। ৫ আগস্টের পর গণআন্দোলনে আহতদের পাশাপাশি সাংবাদিক সমাজের প্রতিও তার সহযোগিতা অব্যাহত রয়েছে। সোহেলের প্রতি এই সহানুভূতি তারেক রহমানের মানবিক অবস্থানেরই অংশ।”

এ সময় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সাংবাদিক এনামুল হক জুবের, আমজাদ হোসাইন, ফারুক আহমদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সাংবাদিক মো. সোহেল আহমদ বর্তমানে সিলেটের প্রথম নিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম-এ আলোকচিত্রী হিসেবে এবং এনটিভি ইউরোপের ভিডিও জার্নালিস্ট হিসেবে কর্মরত।

Tags: বিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম