Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাকিস্তানকে উন্নত এআইএম-১২০ডি-৩ ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্কে নতুন উষ্ণতা

পাকিস্তানের জন্য উন্নত এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন, যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্কের নতুন অধ্যায়

Bangla FMbyBangla FM
১২:৩৫ am ০৯, অক্টোবর ২০২৫
in বিশ্ব
A A
0

যুক্তরাষ্ট্র পাকিস্তান বিমানবাহিনীর জন্য উন্নতমানের এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। দুই দেশের মধ্যে দীর্ঘদিন পর এমন প্রতিরক্ষা সহযোগিতা পুনরায় শুরু হওয়াকে ওয়াশিংটন-ইসলামাবাদের সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

ওয়াশিংটনের প্রকাশিত সরকারি নথি অনুযায়ী, এই চুক্তির আওতায় ২০৩০ সালের মধ্যে পাকিস্তান যুক্তরাষ্ট্রের তৈরি সর্বাধুনিক এআইএম-১২০ডি-৩ সিরিজের ক্ষেপণাস্ত্র পাবে। এটি মধ্যপাল্লার উন্নত এয়ার-টু-এয়ার মিসাইল সিরিজের সর্বশেষ সংস্করণ, যা দৃশ্যমান পরিসরের বাইরেও শত্রু বিমান ধ্বংস করতে সক্ষম।

ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করবে রোথিয়ন টেকনোলজিস করপোরেশন। মোট ২.৫ বিলিয়ন ডলার মূল্যের এই বড় চুক্তির আওতায় পাকিস্তানের পাশাপাশি তুরস্ক ও আরও কয়েকটি মার্কিন মিত্র দেশকেও ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এই ক্ষেপণাস্ত্র হাতে পেলে পাকিস্তান বিমানবাহিনীর এফ-১৬ যুদ্ধবিমানের আক্রমণ ও প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণে বাড়বে। বর্তমানে পাকিস্তানের এফ-১৬ বহরে ব্যবহৃত এআইএম-১২০সি-৫ সংস্করণকে প্রতিস্থাপন করবে নতুন প্রজন্মের এই অস্ত্র।

বিশ্লেষকদের ভাষায়, “এআইএম-১২০ডি-৩ পাকিস্তান বিমানবাহিনীকে বিভিআর (বিয়ন্ড ভিজ্যুয়াল রেঞ্জ) যুদ্ধক্ষেত্রে নতুন মাত্রা দেবে। এটি শুধু নিখুঁততা নয়, দূরত্ব এবং ইলেকট্রনিক প্রতিরোধ ক্ষমতার দিক থেকেও উন্নত।”

পাকিস্তান কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রের কাছে এই ক্ষেপণাস্ত্রের আপডেট সংস্করণের অনুরোধ জানিয়ে আসছিল, যাতে তাদের প্রতিরক্ষা সক্ষমতা আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দেশগুলোর আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে রাখা যায়।

এই চুক্তি এমন সময়ে এসেছে, যখন গত জুলাইয়ে পাকিস্তান বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল জাহির আহমেদ বাবর সিদ্দিকীওয়াশিংটনে মার্কিন প্রতিরক্ষা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেন।

এছাড়া সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। পর্যবেক্ষকদের মতে, এই ধারাবাহিক যোগাযোগ দুই দেশের সামরিক সম্পর্ককে নতুন করে উষ্ণ করে তুলেছে এবং দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম