Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুয়েটে হামলার প্রতিবাদে ইবি ছাত্র ইউনিয়নের মশাল মিছিল

Bangla FMbyBangla FM
৩:২৯ pm ১৯, ফেব্রুয়ারী ২০২৫
in ক্যাম্পাস
A A
0

 ইবি প্রতিনিধি:

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ।

 বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড় থেকে এই মিছিল বের করে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেইন গেটে গিয়ে সমাবেশে মিলিত হয়। 

এসময় নেতাকর্মীরা ‘সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও; ‘আমার ভাই আহত কেন? প্রশাসন জবাব চাই; কুয়েটে হামলা কেন? প্রশাসন জবাব চাই’ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জিন্দাবাদ জিন্দাবাদ; আমরা আছি থাকবো, যুগে যুগে লড়বো; আমাদের ধমনিতে, লাখো শহীদের রক্ত; আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবনা ইত্যাদি স্লোগান দিতে থাকেন। 

মিছিল পরবর্তী সমাবেশে ইবি ছাত্র ইউনিয়নের নেতারা বলেন, ক্যাম্পাসে বহিরাগতদের সশস্ত্র হামলা প্রমাণ করে চব্বিশের জুলাই আগস্টের পরেও আমরা স্বাধীনতা পাইনি। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যারা এই সশস্ত্র কর্মকান্ড পরিচালনা করেছে এবং যারা এদের মদদ দিয়েছে তাদের অতিদ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ ন্যাক্কারজনক এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদুল হাসান বলেন, আমরা সংবাদপত্রের মাধ্যমে জানতে পেরেছি এই নির্মম হামলা ছাত্রদলের দ্বারা সংগঠিত হয়েছে। ক্যাম্পাসে অস্ত্রের রাজনীতি এখন থেকে শুরু নয়। অতীতে আমরা শিবিরের হাতে সারা বাংলাদেশের ক্যাম্পাস গুলোতে অস্ত্রের ঝনঝনানি দেখেছি। আমরা ছাত্রদলের হাতেও অস্ত্রের ঝনঝনানি দেখেছি। বিগত ১৬ বছরে ছাত্র রাজনীতির নাম নিয়ে ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করার দায় ছাত্রলীগ কোনভাবেই এড়াতে পারে না। কুয়েট ইতোমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। আধিপত্য বিস্তারের কারণে আর একদিনের জন্যও বাংলাদেশের কোন ক্যাম্পাস বন্ধ হোক আমরা তা দেখতে চাই না।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম