Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জবিস্থ জামালপুর জেলা ছাত্র কল্যাণের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
১:০৯ pm ১৯, মার্চ ২০২৫
in ক্যাম্পাস
A A
0

মুজাহিদুল ইসলাম, জবি প্রতিনিধি 

পবিত্র রমজান উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত জামালপুর জেলার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের নিয়ে জামালপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের ব্যবস্থাপনা বিভাগের ২১৫ নম্বর কক্ষে এই ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে ইফতার মাহফিল শুরু হয়। এরপর ধারাবাহিকভাবে হামদ, নাত ও আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ. এস. এম. আব্দুল হালিম, ভাসানী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু, জবিয়ান জামালপুর ফোরামের আহ্বায়ক ও হযরত শাহজালাল (র.) হাসপাতালের এমডি আশরাফুল ইসলাম বুলবুল, ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিবসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপদেষ্টামণ্ডলী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও সাংবাদিকসহ প্রায় শতাধিক অংশগ্রহণকারী।

সংগঠনটির সাধারণ সম্পাদক শাকিল খান বলেন, “জামালপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদ জামালপুর জেলার ছাত্র-ছাত্রীদের আবেগের জায়গা, সকলের সরব উপস্থিতি তা প্রমাণ করে। জামালপুর জেলার ছাত্র-ছাত্রীদের কল্যাণে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।”

সংগঠনটির সভাপতি হারুন বলেন, “আজকের এই ইফতার মাহফিল এক গণজোয়ার তৈরি করেছে। যারা এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য পরিশ্রম করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আমরা সবাই মিলে জামালপুর জেলাকে অনন্য উচ্চতায় নিয়ে যাব, ইনশাআল্লাহ।”

প্রধান উপদেষ্টা মিয়া রাসেল বলেন, “জবিস্থ জামালপুর জেলা ছাত্র কল্যাণ আয়োজিত আজকের ইফতার ও দোয়া মাহফিল এক মিলনমেলায় পরিণত হয়েছে। এই ধরনের কর্মসূচির মাধ্যমে নিজেদের মধ্যে বন্ধন আরও সুদৃঢ় হয়। জেলা থেকে আগত সকল শিক্ষার্থীদের ঐক্য গঠন করাই আমাদের মূল লক্ষ্য। আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাব, ইনশাআল্লাহ।”

Tags: ইফতার মাহফিল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম