Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেটে “সৎ পথের পথিকরা” সংগঠনের উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল 

Bangla FMbyBangla FM
৪:৩২ am ১৯, মার্চ ২০২৫
in সংগঠন
A A
0

সমাজসেবকরা সমাজের মানুষের জন্য কাজ করে তৃপ্তি পায়-ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী 

পবিত্র মাহে রমজানে দুটি পাতা একটি কুড়ি সম্প্রীতির পূণ্যভূমি সিলেটে ‘সৎ পথের পথিকরা’ সংগঠনের আয়োজনে ব্যারিস্টার মোস্তফাকিম রাজা চৌধুরীর সহযোগিতায় ইফতার ও বিশ্বশান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

পবিত্র রমজান উপলক্ষে মঙ্গলবার ১৮ মার্চ (১৭ রমজানে) সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল একাডেমির সামনে সহ তিনটি স্থানে সিলেটের সেবামূলক সংগঠন “সৎ পথের পথিকরা” সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আয়েশা সিদ্দিকা প্রিয়ার সার্বিক তত্বাবধানে এক অনন্য ইফতার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

মহতী আয়োজনে প্রধান অতিথি ছিলেন দৈনিক পুণ্যভূমির সম্পাদক মন্ডলীর সভাপতি, সিলেটে ৩ আসনে আগামি দিনের কাণ্ডারি ফেন্সুগঞ্জের কৃতি সন্তান, মানবিক ব্যক্তিত্ব ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন  মানবিক ব্যক্তিত্ব দৈনিক ইনফো বাংলা সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক উৎফল বড়ুয়া, বন্ধু মহল রক্তদান সোসাইটি প্রতিষ্ঠাতা রুমান আহমেদ, বিজয়ের কন্ঠের সাংবাদিক নাহিম। আরো উপস্থিত ছিলেন সৎ পথের পথিকরা সংগঠনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কাকলি বেগম, সভাপতি লিজা আক্তার, অর্থ সম্পাদক আতাউর রহমান রাব্বি, সাংগঠনিক সম্পাদক সামিয়া সামি প্রমুখ।

ব্যারিস্টার রাজা চৌধুরী বলেন, দরিদ্র অসহায় মানুষের পাশে থেকে সাহায্যে সহযোগিতা করা মানুষ হিসেবে মানবিক দায়িত্বের মাঝে পড়ে। যারা এ মহৎ কাজে নিজেদের জড়িয়েছেন তারাই সমাজসেবক হিসেবে সমাজে পরিচিত। সমাজের সকল মানুষ সমাজ সেবার কাজের মানসিকতা থাকে না। শুধু অর্থ থাকলে সেবা করা যায় না সেবার ইচ্ছে ও মানসিকতার উপর নির্ভর করে। আর্থিক ভাবে ধনবান কিন্তু মানবসেবার মানসিকতা না থাকলে সেবামূলক কাজ তাদের দিয়ে হয় না। সেবার কাজের ক্ষেত্রে প্রতিটি কাজের প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা থাকতে হবে। তবে কাজের প্রতি দায়িত্বশীল বাড়বে। স্বেচ্ছায় সমাজের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করা। অবহেলিত সুবিধা বঞ্চিত দরিদ্র মানুষের পাশাপাশি সমাজের বিভিন্ন পেশার মানুষেরা সমাজসেবকদের কাজ থেকে সেবামূলক কাজ গ্রহণ করে থাকে। সমাজসেবকরা সমাজের মানুষের কাজ করে তৃপ্তি পায়। তারা সমাজে উচ্চ মর্যাদাবান মানুষের মনের মাঝে বেঁচে থাকেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক বলেন, আজকের এই কার্যক্রমে যারা ভলেন্টিয়ারী দ্বায়িত্ব পালন করছেন সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ।

বার্তা প্রেরক

উৎফল বড়ুয়া 

সিলেট 

Tags: ইফতার মাহফিল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম