Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বালাগঞ্জে ধান চুরি ঠেকাতে বাধা, গ্রামবাসীর ওপর হামলা

Bangla FMbyBangla FM
৩:৪১ pm ১৮, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

সিলেট ব্যুরো:- প্রকাশ্য দিনদুপুরে ধান চুরি করার সময় বাধা দেয়ায় হামলার ঘটনা ঘটেছে সিলেটের বালাগঞ্জে। এঘটনায় দুইজন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার রাতে এঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী কৃষক বালাগঞ্জ উপজেলার তালতলা গ্রামের মৃত খন্দকার আব্দুর জব্বারের পুত্র খন্দকার আবুল কালাম (৬০) বাদী হয়ে বালাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ৫/২৫।
মামলায় তিনি আসামী করেন, বালাগঞ্জ উপজেলার তালতলা গ্রামের মৃত দেলোয়ার আলীর পুত্র চঞ্চল মিয়া (৫০) ও ছুরত আলীর পুত্র শিপন মিয়া (৪০)
মামলার এজহার সূত্রে জানা যায়, খন্দকার আবুল কালামের সাথে দীর্ঘ দিন থেকে চঞ্চল মিয়ার বিরোধ চলছিল। এর জের ধরে গত বুধবার বিকেল ৩টার দিকে কালামের জমির ধান কেটে নিতে শুরু করেন চঞ্চল মিয়া সহ তার লোকজন। এসময় খবর পেয়ে ধান চুরিতে বাঁধা দিলে চঞ্চল মিয়া দলবল নিয়ে কালামের উপর হামলা চালান। এসময় কালাম বাঁচার জন্য চিৎকার করলে একই গ্রামের আব্দুল মতিনের পুত্র নাহিদ এগিয়ে আসলে তার উপরও হামলা চালান চঞ্চল। এতে নাহিদ ও কালাম আহত হন। গুরুতর আহত নাহিদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং আবুল কালামকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। বালাগঞ্জ থানার ওসি ফরিদ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tags: অপরাধহামলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম