Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হারিয়ে যাচ্ছে দেশীয় বিভিন্ন প্রজাতির  মাছ

Bangla FMbyBangla FM
২:৪০ pm ১৮, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

 সাইফুল ইসলাম ,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে দেশীয় বিভিন্ন প্রজাতির সাচরা মাছ। এসব মাছ এখন আর সচারচর দেখা যায়না। জনসংখ্যা বৃদ্ধি, পুকুর নালা, ডোবা, খাল ও বিল ভড়াট হয়ে যাওয়ায় এসব সাচরা মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। 

তার স্থান এখন দখল করে নিয়েছে, হ্যাচারীতে প্রজননকৃত মাছ। ব্যাপক জনগোষ্ঠীর চাহিদা মিটাতে পার্শ্ববর্তী দেশ থেকেও মাছ আমদানী হচ্ছে আমাদের দেশে। এক সময়  শৌল, টাকি,গজাল, পাপদা, পুটি, শিং, মাগুর, ভাটা, সরপুটি, বাইন, ফলি, ভ্যাদি, গুইঙ্গা, খইলশা, বাইলা, বোয়াল, মটকা চিংড়ি, মলেন্দাসহ বিভিন্ন প্রজাতীর দেশীয় সাচরা মাছ খুব সহজে পাওয়া যেত।

বাড়ির পাশে পুকুর, ডোবা ও নালায় জাকি জাল দিয়ে এসব মাছ ধরা হত। তিন বেলাই মাছ-ভাত খেত বাঙ্গালীরা। এখন আর দেশী এসব মাছ সচারচর পাওয়া যায়না। জনসংখ্যা বৃদ্ধির কারণে এক দিকে মাছের চাহিদা বেড়েছে। অপর দিকে ভড়াট হয়ে যাচ্ছে জলাশয়। যে কারণে দেশীয় এসব সাচরা মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। এ ছাড়াও অধিক ফলনের আশায় জমিতে নানা ধরনের কীটনাশক ওষুধ ব্যবহার করায়, এসব মাছ মরে যাচ্ছে। বংশ বিস্তার হচ্ছেনা। 

সরেজমিনে আলাপচারিতা জানা গেছে,  নদী-নালাও খালে এক শ্রেণীর জেলেরা  বিন্তি জাল , ধর্ম জাল ও ঘের জালসহ ছোট ফাঁসের বিভিন্ন ধরনের জাল ব্যবহার করে রেনু পোনা নিধন করায় মাছের বংশ বিস্তার বাধাগ্রস্থ হচ্ছে।  তারপরেও শহর কিংবা গ্রামগঞ্জের হাট-বাজারে   মাঝে মধ্যে এসব মাছ পাওয়া গেলে সরবরাহ খুবই কম। সুস্থ ও সুঠম শরীর গঠনের জন্য এসব মাছের ভূমিকা অপরিহার্য । 

বাউফলের নাজিরপুর ধানদি গ্রামের ষাটোর্ধ্ব বৃদ্ধ আমজাত আলী মৃধা বলেন, ছোট কালে নদী-নালায়  মাছ ধরতে ধরতে বড় হয়েছি। অমাবস্যা-পূর্ণিমার জোতে তেঁতুলিয়া নদীর পানি ঘরের পাশে ক্ষেত টইটুম্বুর করত। তহন আমি পল্লা দিয়ে ওই পানিতে বোয়াল, শৌল, বাইন আরও কত কি মাছ ধরতাম। অহনও ক্ষেতে তেতুঁলিয়া নদীর পানি ওঠে। কিন্তু ওই সব মাছ আর পাওয়া যায়না”। 

বর্তমানে হাট বাজারগুলেতে এখন হ্যাচারিতে প্রজননকৃত থাই সরপুটি, পাঙ্গাস, তেলাপিয়া, রুই-কাতল, মৃগেল, সিলভার কাপ মাছ বিক্রি হচ্ছে। আবার পার্শ্ববর্তী ভারত ও বার্মা থেকেও মাছ আমদানী করা হচ্ছে আমাদের দেশে। কেজি ধরে বিক্রি হচ্ছে এসব মাছ। এসব মাছ আবার তরচাজা রাখতে ব্যবহার করা ফরমালিন। যা স্বাস্থ্যর জন্য খুবই ক্ষতিকর। এবং খেতে সু-সাদু নয়। 

Tags: বিভিন্ন প্রজাতির মাছ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম