Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতের বিচারকের উপর হামলার চেষ্টা

Bangla FMbyBangla FM
৩:১৩ pm ১৭, মার্চ ২০২৫
in আইন ও আদালত
A A
0

স্টাফ রিপোর্টার :

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার চেষ্টা করেছে মাটি কাটা চক্রের সদস্যরা।সোমবার বিকেলে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদি গ্রামে অভিযানে গেলে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি।

স্থানীয়রা জানায়,দীর্ঘদিন ধরে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদি ও খিদিরপুর গ্রামে ফসলি জমির মাটিকাটা চলছে।প্রশাসন কয়েকবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করলেও তা বন্ধ করা যায়নি।

সোমবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম বারির নেতৃত্বে পুলিশসহ একটি দল

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি ভেক্যু অচল করে দেওয়া হয়।এতে মাটি কাটা চক্রের সদস্যরা ক্ষিপ্ত হয়ে ভ্রাম্যমান আদালতের সদস্যদের উপর হামলা চালানোর চেষ্টা করে। এক পর্যায়ে ইটপাটকে নিক্ষেপ করে দুষ্কৃতকারীরা।পরে পুলিশের নিরাপত্তায় ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্যহয় ভ্রাম্যমান আদালতের সদস্যরা।তবে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন প্রশাসনের লোকজন।

এ বিষয়ে জানতে উপজেলা সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম বারির মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। ইউএনও এবং থানার ওসিকে ফোন করা হলে তারাও রিসিভ করেন নি।

বিষয়ে জানতে সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম ইমরান হোসেন বলেন,অভিযান শেষ করে আসার সময় ওই এলাকার কয়েকজন মাটির ঢিল ছুড়ে মারে।এর বেশি কিছু হয়নি।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম