Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুমিল্লা মেডিকেল কলেজ শাখার ইফতার মাহফিল

Bangla FMbyBangla FM
৬:৫৫ am ১৭, মার্চ ২০২৫
in সংগঠন
A A
0

 

মোহাম্মদ মাসুদ মজুমদার :

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুমিল্লা মেডিকেল কলেজ শাখার উদ্যোগে রবিবার (১৬ মার্চ) বিকাল ৫টায় কুমিল্লা মেডিকেল কলেজে প্রশাসনিক ভবনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ড্যাব কুমিল্লা মেডিকেল কলেজ শাখার সভাপতি ডাঃ মিহাজুর রহমান তারেক এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ড্যাব কুমিল্লা মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সফিকুর রহমান।  

উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটি (কুমিল্লা বিভাগ) সহ সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া। 

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুমিল্লা মেডিকেল কলেজ শাখার ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক, বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান সম্পাদক বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন। বক্তব্য তিনি বলেন, আওয়ামী সরকারের পতনে ডাক্তারদের ভুমিকা অপরিসীম। ডাক্তাররা মানবিক হলে এবং সঠিক চিকিৎসা প্রধান করলে বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা নিতে মানুষ তেমন আগ্রহ প্রকাশ করবে না। আসুন, আমরা মানবিক এবং রোগীদের সঠিক চিকিৎসা প্রধান করি। কাঁধে কাঁধ রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য কাজ করি। 

এই সময় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ও কুমিল্লা মহানগর বিএনপির অঙ্গসংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দসহ কুমিল্লার বিশিষ্ট চিকিৎসকগণ ও মেডিকেল কলেজের শিক্ষার্থী এই ইফতার মাহফিলে যোগদান করেন।

 পরে দেশ জাতির কল্যাণ ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন ডাঃ ইকবাল আনোয়ার।

Tags: ইফতার মাহফিল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম