Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উৎস-ডালিমের নেতৃত্বে হিমালয় কন্যা পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সমিতি

Bangla FMbyBangla FM
৬:৪৬ am ১৭, মার্চ ২০২৫
in সংগঠন
A A
0

মোঃ হাবিবুর রহমান (উৎস)

গোবিপ্রবি প্রতিনিধি 

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) এর “হিমালয় কন্যা পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সমিতি”র আগামী এক বছরের জন্য চতুর্থ কার্যনির্বাহী কমিটিতে ( ২০২৫-২৬ সেশনের) হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ হাবিবুর রহমান (উৎস) কে সভাপতি ও ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ডালিম কুমারকে সাধারণ সম্পাদক উল্লেখ করে ৪৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। 

১৬ মার্চ ( রবিবার) প্রধান পৃষ্ঠপোষক ও লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা সিদ্দিকা; সাবেক সভাপতি উর্মি আদনান টুই এবং সাবেক সাধারণ সম্পাদক সামিউল আলম সবুজ সাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে নতুন কমিটি প্রকাশ করা হয়। 

কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন পরিসংখ্যান বিভাগের মোঃ নুরজামাল ও সামিউল আলম রেজভী; আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মোঃ মোস্তাফিজুর রহমান মানিক; গণিত বিভাগের হাসান উজ্জামান সবুজ; ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শামীম হোসেন; কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোঃ মোশাররফ হোসেন মুন্না; লোক প্রশাসন বিভাগের সাজেদুর রহমান সাজু; রসায়ন বিভাগের খোরশেদ আলম; মার্কেটিং বিভাগের আনন্দ মোহন; সমাজবিজ্ঞান বিভাগের সাবরিনা স্মৃতি; কৃষি বিভাগের পলাশ হোসেন ও শ্রাবণী আক্তার; রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দীপু চন্দ্র রায়; আইন বিভাগের আফসানা মিমি আরজু; পদার্থবিজ্ঞান বিভাগের রবিউল ইসলাম এবং ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগের মহাদেব রায়। 

যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে পরিসংখ্যান বিভাগের রহিম বিশ্বাস রিজভী; স্থ্যাপত্যবিদ্যা বিভাগের তামিম হাসান; সাংগঠনিক সম্পাদক হিসেবে লোক প্রশাসন বিভাগের বিপ্লব চন্দ্র শীল; সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে বাংলা বিভাগের সায়েম সুলতান রুপক; দপ্তর সম্পাদক হিসেবে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের নাফিসা তাবাসসুম; অর্থ-সম্পাদক হিসেবে ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগের চয়ন রায়; উপ অর্থ-সম্পাদক হিসেবে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অরুণ রায়; ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে মৎস্য ও সামুদ্রিক জীববিজ্ঞান বিভাগের তাসমিরা আক্তার হিরা; প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগের তাসনিয়া তাবাসসুম; ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে প্রানীবিজ্ঞান ও ভেটেরিনারি মেডিসিন বিভাগের মোঃ সুজন রানা; সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগের কামরুল ইসলাম এবং সদস্য পদে ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। 

কমিটির নতুন সভাপতি মোঃ হাবিবুর রহমান (উৎস) বলেন, “আমি আশাবাদী পঞ্চগড় জেলা থেকে আগত শিক্ষার্থীরা, জেলা সমিতির এই প্লাটফর্ম থেকে নূন্যতম মৌলিক কিছু দক্ষতা অর্জন করতে পারবে। আমি আমার জায়গা থেকে জেলার সিনিয়র ও সফল ব্যক্তিদের সাথে জুনিয়রদের প্রোপার নেটওয়ার্কিং এর ব্যাবস্থা করার ওপর গুরুত্বারোপ করবো”।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম