Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

Bangla FMbyBangla FM
৪:৪৯ am ১৬, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

লিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে দুই শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে রওদাতুল আতফাল মাদ্রাসার এক সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় পৌরসভার সাতপোয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া শিক্ষক বজলুর রহমান (৩০) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর ইউনিয়নের বজ্রাগ্রাম এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রওদাতুল আতফাল মাদ্রাসায় শিক্ষকতা করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসার দুই শিক্ষার্থীর পরিবার শিক্ষক বজলুর রহমানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তোলে। একজন শিশুর মা জানান, তার দশ বছর বয়সী সন্তান দীর্ঘ দুই মাস ধরে নির্যাতনের শিকার হলেও ভয়ে কিছু বলতে পারেনি। ঘটনার দিন সে সাহস করে মায়ের কাছে বিষয়টি প্রকাশ করলে পরিবারের সদস্যরা স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন।

একই মাদ্রাসার আরেক শিক্ষার্থীর মা অভিযোগ করে বলেন, তার নয় বছরের ছেলেকেও চার মাস ধরে একইভাবে বলাৎকার করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে এবং অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে যায়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া জানান, “অভিযোগের ভিত্তিতে শিক্ষক বজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ঘটনাটি প্রকাশ পাওয়ার পর সরিষাবাড়ীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম