Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফুলছড়িতে বিএনপি অফিসে হামলা ও অগ্নিসংযোগ

Bangla FMbyBangla FM
৫:১৬ pm ১১, মার্চ ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা, ফুলছড়ি): গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ মার্চ) রাত ৮টার দিকে ফুলছড়ি ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এই হামলা চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দলীয় অফিসে ইফতার মাহফিল ও আলোচনা সভা শেষে নেতাকর্মীরা তারাবির নামাজ আদায় করতে গেলে এই সুযোগে একদল যুবক সেখানে হামলা চালায়। তারা কার্যালয়ের চেয়ার-টেবিলসহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে এবং পরে আগুন ধরিয়ে দেয়।

ফুলছড়ি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নূরুজ্জামান শেখ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আওয়ামী সন্ত্রাসীরা আমাদের কার্যালয়ে হামলা চালিয়েছে।” একইভাবে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকাদ্দেস হোসেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা রাতেই মশাল মিছিল করেছেন।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, “ঘটনাটি আমরা শুনেছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই হামলার ঘটনায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিএনপির নেতাকর্মীরা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। স্থানীয়দের মধ্যেও উত্তেজনা বিরাজ করছে। 

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম