Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জনগণের পাশে থাকবো এবং জনগণকে পাশে রাখবো-এসএ জিন্নহ কবির

Bangla FMbyBangla FM
৬:০৬ pm ০৮, মার্চ ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

  

মোঃ সায়েদুর রহমান, স্টাফ রিপোর্টার

মানিকগঞ্জে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এসএ জিন্নাহ কবিরের নিজ কার্যালয়ে তারেক রহমানের নির্দশে  ঐক্য: রাস্ট্র কাঠামো মেরামতে ৩১দফা বাস্তবায়নে প্রচার প্রচারনা ও জনগণের পাশে থাকবো এবং জনগণকে পাশে রাখবো এই নির্দশনাকে সামনে রেখে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি কামনায় দোয়া ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবির।

 শনিবার (৮মার্চ) বিকেলে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য এসএ জিন্নাহ কবিরের নিজ কার্যালয়ে শিবালয় উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে ইফতার মাহফিলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঐক্য: রাস্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে প্রচার প্রাচারনা, জনগণের পাশে থাকবো এবং জনগণকে পাশে রাখবো এই প্রতিপাদ্যে আলোচনা সভায় পরধান অতিথির বক্তব্যে এসএ জিন্নাহ কবির উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার জেষ্ঠ পুত্র তারুণ্যের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্যে, রোগমুক্তি কামনা করে বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারুণ্যের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে এ দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। তিনি বলেন,

 ১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর দেশনায়ক তারেক রহমান ইতোমধ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিএনপি হলো ভালো মানুষের দল। এই দলে সন্ত্রাসী, চাঁদাবাজদের কোনো স্থান নেই। বিএনপি করতে হলে মানুষের সঙ্গে সংযোগ রাখতে হবে। মানুষ যাকে ভালো না বাসবে, তার স্থান বিএনপিতে হবে না।

 সুতরাং যারা সন্ত্রাস, চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত থাকবে, যারা মানুষের শান্তি নষ্ট করবে তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।

মানুষের জন্য কাজ করুন। মানুষকে ভালোবাসুন। মানুষের ভালেবাসা অর্জন করতে পারলে তবেই আপনি বিএনপি নেতা হবেন। পরাজিত শক্তি দেশে বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে প্রতিবিপ্লব ঘটাতে চায়। একটি মহল বিএনপির সুনাম নষ্ট করার ষড়যন্ত্র করছে। এ বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।

জিন্নাহ্ আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে পুলিশ দিয়ে নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র-জনতার বুকের রক্ত ঝরিয়েছে। তারপরও স্বৈরশাসকের শেষ রক্ষা হয়নি। ঐতিহাসিক ৫ আগস্ট সে পালিয়ে গেলো। তার সঙ্গে সঙ্গে তার দোসররা  আত্মগোপনে থেকে দেশ বিরাধী বিভিন্ন ষড়যন্ত্র করছে। তাই বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে সজাগ থাকতে হবে। এবং আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারুণ্যের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশ পুনগঠন ও সাধারণ মানুষের সেবা করার সুযোগ দানের আহবান জানান।

এসময় শিবালয় উপজেলা বিএনপি সভাপতি রহমত আলী লাভলু সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শিবালয় উপজেলা বিএনপি সভাপতি রহমত আলী লাভলু বেপারী, জেলদ যুবদল আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, দৌলতপুর উপজেলা বিএনপির সহ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ নাছির উদ্দিন, দৌলতপুর উপজেলা বি এন পির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবীবুল্লা নোমানী, বিএনপি অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আলাউদ্দিন, উপজলা যুবদল আহবায়ক হোসেন আলী, স্বেচ্ছাসেবকদল আহবায়ক মোঃ শহীদুল ইসলাম, সদস্য সচিব মোঃ সাইদুর রহমান, যুগ্ন আহ্বায়ক আসাদুর রহমান বাদশা, শিবালয় ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, উথুলী ইউনিয়ন বিএনপি সভাপতি লুৎফর রহমান সেন্টু, তেওতা ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী আব্দুর রাজ্জাক, শিমুলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী আউয়াল, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান হারুন, আরোয়া ইউনিয়ন বিএনপি সভাপতি খোরশেদ আলম আলো, সাধারণ সম্পাদক মোঃ সুরুজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাজেদ মিয়া, উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম, , যুব নেতা রাকিব হোসেন, যুগ্ন আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, ছাত্র নেতা শহীদুল ইসলাম প্রমূখ।

আরো উপস্থিত ছিলেন,শিবালয় উপজেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ।

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম