Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁয় ম্যাজিস্ট্রেটের বাসভবন থেকে ৩ লাখ টাকা খোয়া

Bangla FMbyBangla FM
১:২৯ pm ০৭, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0


নওগাঁ প্রতিনিধিঃ-
নওগাঁয় আব্দুল্লাহ আল মামুন নামের জেলা প্রশাসনের এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের সরকারি বাসভবনে চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনাটি কয়েকদিন আগের হলেও বিষয়টি জানাজানি হয় গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে আব্দুল্লাহ আল মামুন জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত, ট্রেজারি ও গোপনীয় শাখায় দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) পুলিশ ও সংশ্লিষ্টদের ভাষ্য, ম্যাজিস্ট্রেটের বাসা থেকে খোয়া গেছে অন্তত তিন লাখ টাকা।

টানা তিন দিন সরকারি কাজে ঢাকায় থাকার পর মঙ্গলবার সকালে সরকারি বাসভবনে ফিরে চুরির বিষয়টি বুঝতে পারেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ ঘটনা জানার পরপরই বিকেল ৩ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সিআইডি ও থানা পুলিশের সদস্যরা। নির্ভরযোগ্য একটি সূত্র বলছে, চুরি হওয়া টাকার উৎস নিশ্চিত করতে না পারায় এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি। বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ ৪০ তম বিসিএসের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনও। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে যাওয়ার পর এনডিসির ফ্ল্যাটের দরজার তালা এবং ভেতরের একটি আলমারির তালা ভাঙা অবস্থায় পাওয়া যায়।

এনডিসির ভাষ্যমতে, ওই ড্রয়ারে প্রায় তিন লাখ টাকা ছিল। তবে ওই টাকা কীসের সেটি আমাদের স্পষ্টভাবে জানানো হয়নি। এ ঘটনায় এখনো কেউ থানায় মামলা করেননি। নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কথা বলেন এ প্রতিবেদক। চুরি যাওয়া টাকা কোন খাতের জানতে চাইলে তিনি বলেন, চুরি কবে কখন কীভাবে ঘটেছে আমার জানা নেই। যেহেতু পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে, আপাতত কোনো মন্তব্য করতে চাচ্ছি না। সামনাসামনি দেখা হলে কথা বলার অনুরোধ করেন তিনি। নাম প্রকাশ না করার শর্তে জেলা প্রশাসকের কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সরকারি দিবস উদযাপনের যাবতীয় খরচের দায়িত্বে থাকেন এনডিসি। জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল (এলআর ফান্ড) থেকে এই টাকা খরচ করেন তিনি।

মূলত এই দায়িত্বে যারাই থাকেন, তাদের কাছে নগদ টাকা রাখেন জেলা প্রশাসক। এই তহবিল সরকারিভাবে নিরীক্ষা করার সুযোগ না থাকায় থানায় মামলা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। সার্বিক বিষয়ে জানতে চাইলে নওগাঁর জেলা প্রশাসক আব্দুল আউয়াল বলেন, এনডিসির স্ত্রী একজন চিকিৎসক। মাঝে মধ্যেই ওই বাসায় এসে থাকেন। বাসায় তাদের ব্যক্তিগত তিন লাখ টাকা থাকতেই পারে। ওই টাকাকে বিশাল অংকের দেখিয়ে সরকারি টাকা কি-না, এমন প্রশ্ন করা ঠিক নয়। সরকারি চাকরিজীবীরা ফকির নয় বলেও মন্তব্য করেন তিনি।
নওগাঁ প্রতিনিধিঃ-
মোঃ-হাবিবুর রহমান

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম