Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মানিকগঞ্জের সিংগাইরে অবৈধ ৮টি ইটভাটাকে ১৬ লক্ষ টাকা অর্থ দন্ড!

Bangla FMbyBangla FM
৬:০১ pm ০৯, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

মুহ.মিজানুর রহমান বাদল,মানিকগঞ্জ


মানিকগঞ্জের সিংগাইরে ৮টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ মোবাইল কোর্টে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দিন ব্যাপী মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।
উপজেলার বলধারা ইউনিয়নের খোলাপাড়া এলাকার মেসার্স আলী আকবর ব্রিকস-১ কে ২ লক্ষ টাকা, একই এলাকার মেসার্স আলী আকবর ব্রিকস-২ কে ২ লক্ষ টাকা, মেসার্স আলী আকবর ব্রিকস-৫ কে ৩ লক্ষ টাকা,মেসার্স আলী আকবর-৬ কে ১ লক্ষ টাকা,মেসার্স আউয়াল ব্রিকস-১ ও মেসার্স আউয়াল ব্রিকস-৩ প্রত্যেককে ২ লক্ষ টাকা,একই ইউনিয়নের রামকান্তপুর এলাকার মেসার্স সফুর ব্রিকস ও মেসার্স রকমান ব্রিকস প্রত্যেককে  ২ লক্ষ টাকা করে মোট ৮ টি অবৈধ ইটভাটাকে ১৬ লক্ষ টাকা অর্থদন্ড করে আদায় করা হয়েছে। এ অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক ড. মো. ইউসুফ আলী, সিনিয়র কেমিস্ট একে এম ছামিউল আলম কুরসি এবং পরিদর্শক ও প্রসিকিউটর মনোয়ারুল ইসলাম। এ সময় র‍্যাব-৪, মানিকগঞ্জ জেলা পুলিশ এবং সিংগাইর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সদস্যরা সহযোগিতা করেন।
মোবাইল কোর্টে নেতৃত্বদানকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার বলেন, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারী ইটভাটাগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তাপ্রেরক
মুহ. মিজানুর রহমান বাদল 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম