Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুড়িগ্রামে পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ পালালো ধর্ষক

Bangla FMbyBangla FM
৫:৩৫ pm ২৫, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ হামিদুর রহমান লিমন,ক্রাইম রিপোর্টারঃ

কুড়িগ্রামে পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ ছাত্রী ধর্ষণ মামলার আসামি পালিয়েছে। পালাতক ওই আসামির নাম শাহনেওয়াজ আবির রাজু (৩০)। তার বিরুদ্ধে এক প্রতিবন্ধী স্কুল ছাত্রীকে ধর্ষণ ও মাদক কারবারের অভিযোগ রয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টায় জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধনারচর চরেরগ্রাম এলাকায় হামলার এ ঘটনাটি ঘটে। সরকারি কাজে বাধা প্রদানের ঘটনায় আসামি রাজুর মা আবেদা আক্তার রাজিয়া (৪৮) ও তার খালাতো বোন রুনা আক্তার (২৩) কে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, আটক দুই জনকে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে  কারাগারে পাঠানো হয়েছে। 

হাতকড়াসহ পালিয়ে যাওয়া শাহনেওয়াজ আবির রাজু (৩০) উপজেলার যাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়ী গ্রামের আলী আজগরের ছেলে। রাজুর বিরুদ্ধে এক প্রতিবন্ধী স্কুল ছাত্রীকে ধর্ষণ ও মাদক কারবারের অভিযোগ রয়েছে।এদিকে হামলার ঘটনায় আহত রৌমারী থানার এসআই আউয়াল হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, হাতকড়াসহ পালিয়ে যাওয়া শাহনেওয়াজ আবির রাজু (৩০) উপজেলার যাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়ী গ্রামের আলী আজগরের ছেলে। 

এর আগে ১৭ ফেব্রুয়ারি এক প্রতিবন্ধী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে রাজুর বিরুদ্ধে। এ ঘটনার পর গ্রামবাসীর তোপের মুখে রাজু পরিবারসহ ধনারচর চরেরগ্রামে তার খালার বাড়িতে আশ্রয় নেয়। এদিকে ভুক্তভোগী ওই ছাত্রীর পরিবার রাজুর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে রাজুকে গ্রেপ্তার করতে এসআই আউয়াল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি দল ওই এলাকায় অভিযান যান। সেখানে ইয়াবাসহ রাজুকে আটক করে হাতকড়া পড়ায় পুলিশ। এ সময় রাজু ও তার মা এবং খালাতো বোন পুলিশের ওপর হামলা করে। এসআই আউয়ালের হাতে কামড় ও তার বিশেষ অঙ্গে আঘাতে পর হাতকড়াসহ পালিয়ে যায় রাজু।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আউয়ালকে উদ্ধারের পাশাপাশি রাজুর মা  ও খালাতো বোনকে  আটক করে থানায় নিয়ে যায়। এ ছাড়া ওই বাড়িতে তল্লাশি চালিয়ে একটি রামদা উদ্ধার করা হয়।রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক নবিউল ইসলাম বলেন, আহত একজন পুলিশ সদস্য চিকিৎসাধীন রয়েছেন।

কুড়িগ্রামের সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) মমিনুল ইসলাম বলেন, “আমি কর্মস্থলের বাইরে আছি। বিস্তারিত বলতে পারছি না। তবে পুলিশ সদস্যকে কামড় দিয়ে আহতের খবর শুনেছি।’ 

রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, হাতকড়াসহ পালাতক রাজুকে গ্রেপ্তারের তৎপরতা অব্যাহত রয়েছে ।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম