Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জয়পুরহাটে ছাত্রলীগ নেতাকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

Bangla FMbyBangla FM
১০:২৩ am ২৫, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

জয়পুরহাট জেলা প্রতিনিধি :

জয়পুরহাটের কালাইয়ে আত্মগোপনে থাকা উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও কালাই পৌরসভার সাবেক কাউন্সিলর তৌফিকুল ইসলাম তৌহিদ’কে গণধোলাইয়ের পর পুলিশে দিয়েছে স্থানীয় উৎসুক জনতা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ের বিয়ালা গ্রামে শশুর ফজলে এলাহি তোতার বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় ওই ছাত্রলীগ নেতাকে আটক করে প্রথমে গণধোলাই দেন। পরে পুলিশে সোপর্দ করেন।

স্থানীয়রা জানান, তৌফিকুল ইসলাম তৌহিদ নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কালাই উপজেলা শাখার আহবায়ক ও এছাড়াও তিনি কালাই পৌরসভার সাবেক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। তৌহিদ কালাই পৌরসভার পূর্বপাড়া মহল্লার মোতালেব হোসেন এর ছেলে। তার বিরুদ্ধে গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও বিস্ফোরক আইনে মামলা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানাগেছে।

বিএনপি নেতা দাদে এলাহী লাবলু বলেন, তৌফিকুল ইসলাম ছাত্রলীগের আহবায়ক হয়ে ভোট ডাকাতি করে কালাই পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর হয়েছিলেন৷ টেন্ডারবাজি থেকে শুরু করে স্থানীয় একাধিক পারিবারিক দ্বন্দ্ব, ধর্ষণ মামলার বিচার করে অর্থ আদায় করেছে৷ তার বাবার মাত্র সাড়ে ৪ বিঘা সম্পত্তি চার ভাই এক বোন৷ তিনি বাদশাহী কায়দায় চলাফেরা করতেন। দুমাস পর পর একটি করে মোটরসাইকেল পাল্টাতেন। তার আয়ের উৎস ও ব্যাংক হিসাবে কোটি টাকার উপরে রয়েছে৷ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায়  স্বৈরাচারের দোসর ও ক্ষমতার দাম্ভিকতায়  মানুষকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছে। আমরা এর বিচার চাই৷  

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম জানান, তৌফিকুল ইসলাম তৌহিদের বিরুদ্ধে সদর থানায় ও ডিবির কাছে পৃথক পৃথক মামলা রয়েছে৷ আইনী প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হবে৷ 

জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন,তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো  হয়েছে।

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম