Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কমলগঞ্জে ভুয়া ফেসবুক আইডি খুলে সাংবাদিক ইদ্রিছীর বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

Bangla FMbyBangla FM
১২:৪১ pm ১৪, মে ২০২৫
in সারাদেশ
A A
0

শাব্বির এলাহী, কমলগঞ্জ (মৌলভীবাজার):
মৌলভীবাজারের কমলগঞ্জে একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলে কবি, লেখক ও সাংবাদিক আবদুল হাই ইদ্রিছীর নামে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। গত মঙ্গলবার (১৩ মে) রাতে থানায় উপস্থিত হয়ে জিডিটি দায়ের করেন ইদ্রিছী। জিডি নম্বর ৭১০।

জিডিতে তিনি উল্লেখ করেন, অজ্ঞাতনামা ব্যক্তি বা একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নাম ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলে নানা ধরনের মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এতে তার ব্যক্তিগত মান-মর্যাদা ও সামাজিক অবস্থান ক্ষুণ্ন হচ্ছে। ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কায় তিনি থানায় সাধারণ ডায়েরি করতে বাধ্য হয়েছেন।

এ বিষয়ে সাংবাদিক ও কবি আবদুল হাই ইদ্রিছী বলেন,
“এটি শুধু আমার ব্যক্তিগত ইমেজ নয়, একজন সংবাদকর্মী হিসেবে সাংবাদিকতার স্বাধীনতাকেও প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা। আমি আশা করি প্রশাসন দ্রুত এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন,
“সাংবাদিক আবদুল হাই ইদ্রিছীর একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা অবিলম্বে অপপ্রচারকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম