Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নোয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি আবদুল হক, সম্পাদক পলাশ নির্বাচিত

Bangla FMbyBangla FM
৪:৫৫ pm ১১, মে ২০২৫
in সারাদেশ
A A
0

সংক্ষিপ্ত প্রতিবেদন:
নোয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট আবদুল হক ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ বিজয়ী হয়েছেন।
রোববার (১১ মে) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নোয়াখালী জেলা আইনজীবী সমিতির হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বিএনপি সমর্থিত দুটি প্যানেলের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে অ্যাডভোকেট আবদুল হক ১৭০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বি.ইউ.এম কামরুল ইসলাম পান ৬৯ ভোট। সাধারণ সম্পাদক পদে পলাশ ১৭৫ ভোট পেয়ে বিজয়ী হন; তার প্রতিদ্বন্দ্বী একেএম বেলায়েত হোসেন পান ৬৪ ভোট।

সিনিয়র সহসভাপতি পদে কাজী কবির আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়া সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবিএম মাজেদ উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হন আশরাফুল মামুন।

নির্বাচনে প্রধান কমিশনার ছিলেন সিনিয়র আইনজীবী শামছুদ্দিন আহমেদ, সহকারী কমিশনার হিসেবে ছিলেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদসহ আরও তিনজন।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, জেলা স্বেচ্ছাসেবক দলের সম্পাদক মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন আইনজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

নির্বাচনে মোট ২৮০ ভোটারের মধ্যে ২৩৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম