Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চট্টগ্রামে তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ ঘোষণা সিএমপির

Bangla FMbyBangla FM
৬:০৬ am ০৫, জুলাই ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

নিজস্ব প্রতিবেদক:
পবিত্র আশুরা উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় আয়োজিত তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

শুক্রবার (৪ জুলাই) সিএমপি থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আশুরার দিন ধর্মীয় ভাবগাম্ভীর্যে আয়োজিত তাজিয়া মিছিলে অতীতে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি প্রভৃতি ধারালো ও আঘাতসক্ষম অস্ত্র বহনের কারণে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে নগরবাসীর মধ্যে আতঙ্ক এবং কখনো কখনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিরও সৃষ্টি হয়।

এ প্রেক্ষিতে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৮ এর ২৯ ও ৩০ ধারা অনুযায়ী সিএমপি এ নিষেধাজ্ঞা জারি করে।

নিষিদ্ধ করা হয়েছে—
🔹 যেকোনো ধরনের ধারালো বা আঘাতসক্ষম অস্ত্র বহন
🔹 আতশবাজি, পটকা ফোটানো

নিষেধাজ্ঞাটি মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

সিএমপি নগরবাসী ও সংশ্লিষ্টদের প্রতি জননিরাপত্তা ও ধর্মীয় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতার আহ্বান জানিয়েছে।

Tags: তাজিয়া মিছিলপ্রশাসনসিএমপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম