Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজশাহীতে চলছে আমমেলা ২০২৫: দেশীয় ও বিদেশি ফলের বাহার

Bangla FMbyBangla FM
৭:৫৯ am ২৬, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

মো. গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আমমেলা–২০২৫। রাজশাহী কৃষি সম্প্রসারণ অফিসের সামনের চত্বরে আয়োজিত এ মেলার মূল লক্ষ্য—নিরাপদ ও রফতানিযোগ্য আমের উৎপাদন বৃদ্ধি এবং বিশ্ববাজারে রাজশাহীর আমের ব্র্যান্ডিং শক্তিশালী করা।

বুধবার (২৫ জুন) সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “রাজশাহীর আম বিশ্বজুড়ে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এর সুনাম অক্ষুণ রাখতে হলে নিরাপদ উৎপাদন নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—রাজশাহী পুলিশ সুপার ফারজানা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান, ফল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শফিকুল ইসলাম, আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার ড. মো. মোতালেব হোসেন এবং বিএডিসির উদ্যান উন্নয়ন কেন্দ্রের যুগ্ম পরিচালক হাসান তৌফিকুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে ছালমা।

এছাড়া বাঘা উপজেলার সফল আমচাষি শফিকুল ইসলামও কৃষক প্রতিনিধি হিসেবে অনুভূতি প্রকাশ করেন।

মেলায় আমের রাজত্ব

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ২৫টি স্টলে সাজানো হয়েছে ল্যাংড়া, হিমসাগর, আম্রপালি, ফজলি, হাঁড়িভাঙা প্রভৃতি আম। পাশাপাশি রয়েছে প্রায় দেড় শতাধিক জাতের দেশীয় ও বিদেশি ফল। দর্শনার্থীদের নজর কাড়ছে ড্রাগন ফল, স্ট্রবেরি, অ্যাভোকাডো, লংগন ও রাম্বুটানও।

ফল গবেষণা কেন্দ্র, বিএডিসি, হর্টিকালচার সেন্টারসহ বিভিন্ন নার্সারি ও সফল কৃষি উদ্যোক্তারা মেলায় অংশগ্রহণ করেছেন। মেলায় অংশ নেওয়া প্রতিটি প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী উদ্যোগ ও প্রযুক্তিনির্ভর কৃষি চর্চার বিষয় তুলে ধরছে।

এই আমমেলা শুধু আম উৎসব নয়—এটি রাজশাহীর কৃষি সম্ভাবনার, কৃষক উদ্যোগের এবং নিরাপদ খাদ্য উৎপাদনের এক উজ্জ্বল প্রদর্শনী।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম