Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাং ও বাল্যবিবাহসহ সামাজিক অবক্ষয় রোধে মতবিনিময় সভা 

Bangla FMbyBangla FM
৩:১৯ pm ০৬, মে ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া: 

মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুক, দুর্নীতি, কিশোর গ্যাংসহ সামাজিক অবক্ষয় রোধে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। বহু জনপ্রিয় দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ ও ব্রাহ্মণপাড়া প্রেসক্লাব এর যৌর্থ আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে মূখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন  দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ এর সম্পাদক প্রকাশক ও ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু।

ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক গাজী রুবেল এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাও. ফয়েজ আহমদ ভূঁইয়া, সিনিয়র শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দিন, সহকারী শিক্ষক ফারুক আহাম্মদ, প্রেসক্লাবের সদস্য মোঃ সোহেল ইসলাম প্রমূখ। 

মতবিনিময় সভায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,  সমাজ থেকে সকল নেতিবাচক বিষয় যা আমাদের স্বাভাবিক জীবনযাপনে বাঁধা সৃষ্টি করে তা রোধ করতে হবে। ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, দুর্নীতি, নারী নির্যাতনসহ সামাজিক অবক্ষয় রোধে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। নিজের জীবনকে ভালোবাসতে হবে। পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি স্তরে সচেতনতা তৈরি করতে হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম